যাকাতের চেয়ে চাঁদাবাজি অনেক ভালো: বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি

0
0

বিএনপির নেত্রী নিলোফার চৌধুরী মনি ইসলামের ফরজ ইবাদত যাকাতকে নিকৃষ্ট চাঁদাবাজির সঙ্গে তুলনা করে বিতর্কিত মন্তব্য করেছে। শুধু তুলনা নয়, সে বলেছে- চাঁদাবাজি যাকাত, ফিতরা ও ফি-সাবিলিল্লাহর চেয়েও ভালো। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে সে এই মন্তব্যটি করে। তার এ বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাকে জোর গলায় বলতে শোনা যায়, ‘বললাম তো, চাঁদাবাজি তো বেটার আপনার যাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, লিল্লাহর চেয়ে।’ এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি একটি ফরজ ইবাদত। ধনীদের উদ্বৃত্ত সম্পদ থেকে গরিবদের প্রাপ্য অধিকার হিসেবে যাকাত সমাজে অর্থনৈতিক বৈষম্য কমাতে সাহায্য করে। এছাড়া যাকাত দেওয়ার মাধ্যমে দাতার সম্পদ পবিত্র হয় এবং আত্মশুদ্ধি ঘটে।

অন্যদিকে, চাঁদাবাজি ভয় দেখিয়ে বা জোর করে অন্যের সম্পদ আত্মসাৎ করা। এটি ইসলামে সম্পূর্ণ হারাম এবং গুরুতর অপরাধ হিসেবে গণ্য। চাঁদাবাজি সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এবং অন্যের অধিকার লঙ্ঘন করে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএপ্রিল মাসে দখলদার ভারতীয় বাহিনীর দমন নিপীড়নে আরও ৪ কাশ্মীরি শহীদ ও ৯৫ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাঁদপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার