
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে গত বৃহস্পতিবার, আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের একাধিক অভিযানে উগান্ডান ও মোগাদিশু বাহিনীতে হতাহতের ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশটির মধ্য শাবেলি ও লোয়ার শাবেলি রাজ্যে এসব অভিযান চালানো হয়েছে।
সূত্রমতে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন গত ১৯শে নভেম্বর বৃহস্পতিবার মধ্য শাবেলি রাজ্যের বালআদ শহরে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। দখলদার আফ্রিকান ইউনিয়নের কথিত শান্তিরক্ষা মিশন AUSSOM-এর অন্তর্গত বুরুন্ডিয়ান সেনাদের লক্ষ্য করে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। শহরের ভেতরে বুরুন্ডিয়ান সেনাদের একটি ঘাঁটি লক্ষ্য করে এই বিস্ফোরণটি ঘটানো হয়।
প্রাথমিক বিবরণ অনুযায়ী, এ বিস্ফোরণে বুরুন্ডিয়ান বাহিনীর অন্তত ১ সেনা সদস্য নিহত হয়েছে, যার নাম মাইকেল বলে জানা গেছে। এছাড়া আরও ৯ উগান্ডান সেনা আহত হয়েছে।
একই দিনে বালআদ শহরেই মোগাদিশু প্রশাসনের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সাদা পোশাকধারী সেনাদের একটি অবস্থানেও বিস্ফোরণ ঘটানো হয়। আশ-শাবাবের চালানো এ হামলায় গোয়েন্দা বাহিনীর ১ সেনা নিহত এবং আরও ২ সেনা আহত হয়েছে।
এদিকে নিম্ন শাবেলি রাজ্যের মুবারাক শহরে মোগাদিশু বাহিনীর একটি ঘাঁটিতেও এদিন হামলা চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। তবে সেখানে হতাহতের বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/55hxcx6a


