
সিলেট নগরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসার বাইরের ফটকে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ বলছে, এটি পেট্রলবোমা নয়, পলিথিন পুড়িয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, গলির শুরুর দিকের প্রধান ফটকের আরো দুই-তিনটি বাসা পরে প্রতিমন্ত্রীর বাসা। এর একটু অদূরেই পুলিশ ফাঁড়ি রয়েছে। ফটকের নিচে কিছু পোড়া ছাই পড়ে থাকতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার (ডিসি-সিটিএসবি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আলামত দেখে মনে হয়েছে ভোররাতে কেউ পলিথিন দিয়ে প্রধান ফটকে আগুন দিয়েছিল। ঘটনাস্থলের ফটকের নিচে কিছু ছাই পড়ে থাকতে দেখা গেছে।
তথ্যসূত্র:
১। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
– https://tinyurl.com/45ybb6ub


