দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন দিলো সন্ত্রাসী আওয়ামী লীগ

0
3

দেশজুড়ে সন্ত্রাসী আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও লকডাউনকে কেন্দ্র করে গত ১২ দিনে ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এসব নাশকতার ঘটনা ঘটে। একই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ১৮টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের দেওয়া পরিসংখ্যানের বরাতে গণমাধ্যম সূত্রগুলো এসব তথ্য জানায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ১২ দিনে পুলিশের দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ ছাড়া একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসব ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে জড়িত থাকার অভিযোগে ৬৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা গণমাধ্যমকে জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বৃদ্ধি এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি যেকোনো ঘটনার দ্রুত জবাব দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১। দেশজুড়ে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ: পুলিশ সদর দপ্তর
– https://tinyurl.com/y4bh538f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, এক দশক পরে রায় দিল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)
পরবর্তী নিবন্ধসিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন দিলো আওয়ামী সন্ত্রাসীরা