তাজমহল দেখতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা হয়রানি ও মারধরের শিকার দিল্লির এক মুসলিম পরিবার

0
1

ভারতের আগ্রায় ঐতিহাসিক তাজমহল দেখতে গিয়ে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যদের হাতে হয়রানি ও হামলার শিকার হয়েছেন দিল্লির একটি মুসলিম পরিবারের। রোববার (২২ নভেম্বর) তাজমহলের পূর্ব প্রবেশপথে এ ঘটনা ঘটে। পরিবারটির তিন বছর বয়সী শিশুসন্তানের আধার কার্ড চাওয়াকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়।

সিয়াসাত সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দিল্লি থেকে আসা সাজিদ নামের এক মুসলিম পরিবারের সদস্যদের নিয়ে তাজমহল দেখতে গিয়েছিলেন। রোববার তাজমহলের পূর্ব প্রবেশপথে তাদের তিন বছর বয়সী সন্তান হারিয়ে যায়। পরে শিশুটিকে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ সদস্যদের কাছে পাওয়া যায়।

এরপর শিশুটির পরিচয় ও সাজিদের সঙ্গে তার সম্পর্ক নিশ্চিত করতে নিরাপত্তাকর্মীরা শিশুটির আধার কার্ড দেখানোর দাবি করেন।

সাজিদ নিজের মোবাইল ফোনে থাকা তার ও শিশুটির একসঙ্গে তোলা ছবি এবং শিশুটির জন্মসনদ দেখান। এসব নথির মাধ্যমে তিনি শিশুটির সঙ্গে নিজের সম্পর্ক প্রমাণের চেষ্টা করেন।

তবে সিআইএসএফ সদস্যরা এতে সন্তুষ্ট হননি। তারা শিশুটির ‘বাল আধার’ কার্ড দেখানোর দাবি জানান। একই সঙ্গে সাজিদকে চার দিন পর আবার আসতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মীদের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারটিকে হয়রানি ও মারধরের অভিযোগ ওঠে সিআইএসএফ সদস্যদের বিরুদ্ধে।


তথ্যসূত্র:

1. https://tinyurl.com/tb4ryc4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরের স্কুলে পিটি করার সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধময়মনসিংহের ভালুকায় স্বামীকে কৌশলে বাইরে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ