ময়মনসিংহের ভালুকায় স্বামীকে কৌশলে বাইরে ডেকে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

0
4

ময়মনসিংহের ভালুকায় গভীর রাতে স্বামীকে কৌশলে ঘরের বাইরে নিয়ে গিয়ে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাড়িওয়ালার ছেলে ও তার দুই সহযোগীর বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি বাড়িওয়ালার ছেলে রাজিব মিয়াসহ (২৭) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে কারাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়। এর আগে রোববার (২৩ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এলাকার তরিব মুন্সি মোড়ের রশিদ মিয়ার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাজিব ওই বাড়ির মালিক রশিদ মিয়ার ছেলে।

মামলার অন্য দুই আসামি হল- একই বাড়ির ভাড়াটিয়া তারাকান্দা উপজেলার বাট্টা বাটপাড়া এলাকার সিরাজুল ইসলাম (২৬) ও বাতিয়া গ্রামের হেলাল উদ্দিন (৩৫)।

গণমাধ্যম সূত্রে জানা যায়, নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা ২১ বছর বয়সী এক যুবক তার ১৮ বছর বয়সী স্ত্রীকে নিয়ে প্রায় ১৫ দিন আগে জামিরদিয়া এলাকার ওই ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। ঘটনার রাতে দেড়টার দিকে বিকাশে টাকা পাঠানোর কথা বলে সিরাজুল ইসলাম ওই যুবককে ঘুম থেকে ডেকে তোলে। পরে তাকে স্থানীয় চেয়ারম্যান বাড়ির মোড়ে নিয়ে যায়। সেখানে বিকাশের দোকান বন্ধ থাকায় তারা একটি চায়ের দোকানে অপেক্ষা করে চা পান করে।

প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর সিরাজুল ওই যুবককে বাড়িতে পাঠিয়ে দেয়। এ সময় স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে বাড়িওয়ালার ছেলে রাজিব ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় হেলাল উদ্দিন ঘরের বাইরে অবস্থান করে পাহারা দেয়।

ভুক্তভোগীর স্বামী ওই যুবক সাংবাদিকদের জানান, সিরাজুল তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট পর তিনি ফিরে এসে স্ত্রীকে কান্নাকাটি করতে দেখেন। কান্নার কারণ জানতে চাইলে স্ত্রী তাকে ধর্ষণের শিকার হওয়ার কথা জানান। রাজিব তাকে ধর্ষণ করে এবং হেলাল বাইরে পাহারা দেয় বলেও স্ত্রী জানিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তিন আসামিকেই গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।


তথ্যসূত্র:

১। ভালুকায় স্বামীকে বাইরে ডেকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

– https://tinyurl.com/yn83k3z8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতাজমহল দেখতে গিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা হয়রানি ও মারধরের শিকার দিল্লির এক মুসলিম পরিবার
পরবর্তী নিবন্ধপুন্টল্যান্ড বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাব প্রতিরোধ যোদ্ধাদের ৩টি সফল অভিযান: সিনিয়র কমান্ডার নিহত সহ হতাহত অনেক শত্রু সেনা