
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর একটি নালায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরাঞ্চলে চরছিন্না নৌকাঘাটের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে জানায়, প্রতিদিনের মতো রোববার বিকেলে যমুনার চর থেকে গবাদিপশু নিয়ে বাড়ি ফিরছিলেন কৃষকেরা। এ সময় নদীর নালায় এক যুবকের লাশ ভাসতে দেখেন তারা। পরে দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনা নদীর নালায় ভাসমান যুবকের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে।
তথ্যসূত্র:
১। কাজীপুরে যমুনা নদীতে ভাসছিল অজ্ঞাত যুবকের মরদেহ
– https://tinyurl.com/5y6mbs8h


