
দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে আফগানিস্তানে প্রতিষ্ঠিত শরিয়াভিত্তিক বিচারব্যবস্থার কার্যক্রম ক্রমাগত এগিয়ে চলেছে। ইমারাতে ইসলামিয়ার শাসনামলে ইসলামি মূল্যবোধ ও শরিয়াভিত্তিক বিচারিক ব্যবস্থার অধীনে জনগণের বিরোধ নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে বামিয়ান প্রদেশের আদালতগুলোতে এক মাসে দেওয়ানি ও ফৌজদারি মিলিয়ে ২৪৪টি নতুন মামলা দায়ের হয়েছে। একই সময়ে বিভিন্ন ধরনের ১৮৫টি আইনি দলিলও সম্পাদন করা হয়েছে।
প্রাদেশিক আদালতগুলোর মাসিক প্রতিবেদন অনুযায়ী, দেওয়ানি বিভাগে এক মাসে ১২৭টি নতুন মামলা দায়ের হয়েছে। এ সময় আগে থেকে বিচারাধীন মামলাসহ ৬০টি মামলায় বিচারিক আদেশ জারি করা হয়েছে, ২১টি মামলার রায় দেওয়া হয়েছে এবং ১১টি মামলা লিখিত আদেশের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। অবশিষ্ট মামলাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, ফৌজদারি বিভাগে একই সময়ে ১১৭টি নতুন মামলা দায়ের হয়েছে। এ সময় ৮২টি মামলায় বিচারিক আদেশ জারি, ৪৭টি মামলার রায় প্রদান এবং চারটি মামলা লিখিত আদেশের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। বাকি মামলাগুলোর বিচারিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ছাড়া, প্রদেশটির আদালতগুলোতে এক মাসে বিভিন্ন ধরনের ১৮৫টি আইনি দলিল সম্পাদন করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকদের বিভিন্ন আইনগত ও দাপ্তরিক প্রয়োজনীয়তা পূরণে সেবা দেওয়া হয়েছে।
আফগানিস্তানের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও আত্মত্যাগের সঙ্গে জড়িয়ে রয়েছে শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। কয়েক দশকের সংগ্রামের পর ইমারাতে ইসলামিয়া প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষা বাস্তব রূপ পেয়েছে। বামিয়ানের আদালতগুলোর চলমান বিচারিক কার্যক্রম সেই ব্যবস্থার প্রাতিষ্ঠানিক অগ্রযাত্রারই একটি প্রতিফলন। দেশজুড়ে বিচারিক সেবা আরও বিস্তৃত ও সুসংহত হওয়ার মাধ্যমে জনগণের ন্যায়বিচারপ্রাপ্তির সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. حاکم ولایت باميان طی یک ماه علاوه بر رسیدگی به (۲۲۵) دوسیه، به تعداد (۱۸۵) قطعه وثایق را نیز اجرا نمودهاست
– https://x.com/SupremeCourt_af/status/2124748415556858156


