
ভারতের পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে নতুন বিল গঠনের ঘোষণা দিয়েছে রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (২৩ নভেম্বর) রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সে এ ঘোষণা দেয়।
গোপূজারী শুভেন্দু অধিকারীর ভাষ্য, “সাফ কথা, রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন!”
অপরদিকে স্লটার হাউসে গরু জবাই বন্ধ হবে কি না, এমন প্রশ্নের জবাবে সে বলেছে, “স্লটারহাউস এবং গোমাতার উপর হাত দেওয়া এক নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে করতে পারেন!”
মূলত মুসলিমবিদ্বেষের অবস্থান থেকেই হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী এসব মন্তব্য করেছে বলে মনে করছেন অনেক সমালোচক।
আইন বলবৎ থাকা সত্ত্বেও গোপনে গরু জবাইয়ের মতো কর্মকাণ্ড চলছে উল্লেখ করে সে বলেছে, এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর ভাষায়, গোপনে চলা গরু জবাই বন্ধ করতে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হচ্ছে। সে সতর্ক করে আরও বলেছে, “এ সব করতে দেব না। লুকিয়ে করছে! ডিটেলস পাঠাবেন। বন্ধ করে দেব।”
সে কথিত গোহত্যা বন্ধে হিন্দুত্ববাদী ভারতে উদ্দেশ্যমূলকভাবে বানোয়াট ক্যাটল অ্যাক্টের প্রসঙ্গও তুলে ধরেছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/hsd6j8cy


