ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে গ্রাজুয়েশন শেষ করলেন ১১৯ জন সেনা সদস্য

0
8

চার মাসব্যাপী বিশেষ সামরিক প্রশিক্ষণ শেষে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১৯ জন সেনা সদস্য সাফল্যের সঙ্গে স্নাতক সম্পন্ন করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে তাদের যুদ্ধক্ষেত্রের দক্ষতার পাশাপাশি আধুনিক সামরিক প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তোলা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় ইউনিট ও বিভিন্ন মাঠ পর্যায়ের ব্যাটালিয়নের এসব সদস্য হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ(রা.) যৌথ যুদ্ধ প্রশিক্ষণ কমান্ডে চার মাসের নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ডি-৩০ হাউইটজার কামান পরিচালনা ও ব্যবহার বিষয়ে ব্যবহারিক অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল।

স্নাতক সমাপনী অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার সামরিক কর্মকর্তারা নতুন সদস্যদের উদ্দেশে বলেন, যুদ্ধকৌশলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের ওপরও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতের যেকোনো দায়িত্ব পালনে এসব দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, সশস্ত্র বাহিনীর পেশাগত সক্ষমতা আরও শক্তিশালী করতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক প্রযুক্তিতে পারদর্শী একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলাই তাদের লক্ষ্য।


তথ্যসূত্র
1. Afghanistan has announced the graduation of 119 servicemen from its central units and field battalions.
– https://tinyurl.com/5nf8f7an

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালি || রুশ ও জান্তার সামরিক কনভয়ে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৫ অভিযান: হতাহত কয়েক ডজন শত্রু সৈন্য
পরবর্তী নিবন্ধগাজাজুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর নতুন হামলায় দুই শিশুসহ ৪ ফিলিস্তিনি শহীদ