কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে যাত্রীবাহী বাসে ডাকাতি, গুলিবর্ষণ

0
11

কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে হাইওয়ে সড়কে ‘ব্যারিকেড’ (পেরেকযুক্ত কাঠ) ফেলে একটি যাত্রীবাহী থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ডাকাতদল। এসময় ওই বাসের এক যাত্রীকে ছুরিকাঘাতে আহত করে ডাকাতরা।

সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত হন টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. আল আরমান (২৫)। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় হাইওয়ে সড়কে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি পালকি পরিবহনের যাত্রীবাহী বাস ব্যারিকেড দিয়ে থামিয়ে সশস্ত্র ডাকাতরা ডাকাতি করে। এ সময় কয়েক রাউন্ড গুলির বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, এক যুবক ছুরিকাঘাতে আহত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ডাকাতরা বাসের যাত্রীদের পাশাপাশি বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রফিকুল ইসলাম আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে আসে। তবে এর আগেই ডকাতদল পালিয়ে যায়।


তথ্যসূত্র:
১। কক্সবাজারে দিনদুপুরে যাত্রীবাহী বাসে ডাকাতি, গুলিবর্ষণ
– https://tinyurl.com/e277tv8b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার তিদান শহরে দ্বিতীয় দিনের মতো শাবাবের বিজয়াভিযান অব্যাহত: হতাহত অন্তত ৬৩ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে সামরিক সেনা কনভয় ও অবস্থানে আইএমপি প্রতিরোধ যোদ্ধাদের ৬ অভিযান: হতাহত অসংখ্য শত্রু সেনা