মালির নিয়ানো শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে বেসামরিক নাগরিকদের ওপর কাপুরোষোচিত সন্ত্রাসী হামলা চালিয়েছে রুশ ও জান্তা বাহিনী: জে‌এন‌আ‌ইএম

0
0

গত ২১শে নভেম্বর শনিবার, মধ্য মালির নিয়োনো শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা এবং এর ফলে সৃষ্ট গুরুতর মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতি নিয়ে ছড়িয়ে পড়া অভিযোগের জবাবে বিবৃতি প্রকাশ করেছে ‘জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।

বিবৃতিতে প্রতিরোধ বাহিনী এই হামলার দায় সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, একটি বেসামরিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতামূলক কাজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার জন্য তাদের ওপর চাপিয়ে দেওয়া সংবাদ ও দাবিকে তারা মিথ্যা বলে দাবি করেছেন।

এর বিপরীতে, স্বাস্থ্যকেন্দ্রটি লক্ষ্য করে হামলার জন্য দখলদার রুশ ও জান্তা বাহিনীকে দায়ী করেছে জেএনআইএম। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যোদ্ধারা নিয়োনো শহরের কয়েকটি সামরিক ব্যারাক ও ঘাঁটি নিয়ন্ত্রণে যখন সমন্বিত অভিযান চালাচ্ছিলেন, ঠিক সেই সময়েই রুশ গোলন্দাজ বাহিনী শহরের একটি অংশে নির্বিচারে গোলাবর্ষণ করে, যার ফলে এই ঘটনা ঘটে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্যকেন্দ্রটিকে লক্ষ্য করে ১২০ মিমি মর্টারের গোলাবর্ষণ করা হয়েছিল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। অথচ সেদিন শত্রুদের আস্তানায় আক্রমণের সময় প্রতিরোধ যোদ্ধারা এধরণের অস্ত্র ব্যবহার করেননি।

বিবৃতিতে, এই নৃশংস হামলায় ভুক্তভোগীদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করে জেএনআইএম। প্রার্থনা বাক্যে বলা হয়, মহান রব্বুল আলামিন যেন তাদের ধৈর্য ও সান্ত্বনা দান করেন এবং যারা আহত হয়েছেন, তারা যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন।

পরিশেষে, প্রতিরোধ বাহিনীটি বিবৃতিতে উল্লেখ করেছে যে, আমরা আমাদের সেই ধর্মীয় ও মানবিক নীতিগুলোর প্রতি পুনরায় অঙ্গীকারবদ্ধ হচ্ছি, যা জনসেবামূলক স্থাপনা এবং বেসামরিক চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষার নির্দেশ দেয়। আমরা নিশ্চিত করছি যে, আমাদের লক্ষ্যবস্তু ও অভিযানের পরিধি থেকে এ ধরনের প্রতিষ্ঠানগুলোকে যথাসম্ভব দূরে রাখা হয়।

সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, আপনারা সত্যনিষ্ঠাকে প্রাধান্য দিন, গুজবে প্রভাবিত হবেন না। কেননা জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে শত্রুপক্ষের মুখপাত্ররা এসব গুজব ছড়াচ্ছে। এই গুজবগুলোর উদ্দেশ্য হলো—দখলদার রুশ শত্রুর পক্ষে জনমতকে বিভ্রান্ত করা।


তথ্যসূত্র:

– https://alezza.site/picture.php?/6202/category/33

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনতুন ভবন নির্মাণের অজুহাতে উচ্ছেদের মুখে দিল্লির কৃষি ভবন চত্বরের প্রায় দেড়শ বছর বয়সী পুরনো কাদিমি মসজিদ