উত্তর প্রদেশের মথুরায় ঐতিহাসিক শাহী ঈদগাহ মসজিদের স্থলে আবারও কৃষ্ণ মন্দির নির্মাণের দাবি, মসজিদের জন্য বিকল্প জমির প্রস্তাব

0
3

ভারতে উত্তর প্রদেশের মথুরার ঐতিহাসিক শাহী ঈদগাহ মসজিদ ধ্বংস বিষয়ে উগ্র হিন্দুত্ববাদীদের দীর্ঘদিনের অপতৎপরতা আবারও আলোচনায় এসেছে। ৭ আগস্ট (শুক্রবার) হিন্দুত্ববাদী সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ লোক আদালতে এই সংক্রান্ত মামলার শুনানি হয়।

শুনানিতে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন সনাতন হিন্দু শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি দিনেশ শর্মা মুসলিমদের ভিত্তিহীন দাবি জানায়। স্বেচ্ছায় মসজিদ কাঠামো ভেঙে ফেলতে সে মুসলিম কর্তৃপক্ষের নিকট আহ্বান জানায়। বিনিময়ে মেওয়া এলাকায় ১০ একর জমিতে নতুন মসজিদ নির্মাণের প্রস্তাব দেয়। একই সাথে অযোধ্যার রাম মন্দিরের আদলে মথুরায় কথিত ভগবান শ্রীকৃষ্ণের একটি বৃহৎ মন্দির নির্মাণের দাবিও জানায় সে।

অপরদিকে দীর্ঘদিন ধরে শাহী ঈদগাহ মসজিদ নিয়ে উগ্র হিন্দুত্ববাদীদের দাবির বিরোধিতা করে আসছে মুসলিম পক্ষ। পরবর্তী শুনানি আগামী ১৮ আগস্ট নির্ধারণ করেছে আদালত। এর আগে আদালতে হিন্দু পক্ষপাতিত্বের কারণে বেশ কয়েকটি শুনানি বর্জন করেছে মুসলিম পক্ষ।

উগ্র হিন্দুত্ববাদীদের দাবি, শাহী ঈদগাহ যে স্থানে রয়েছে সেটিই কথিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান। ঐতিহাসিক প্রমাণ না থাকা সত্ত্বেও হিন্দুত্ববাদী প্রশাসনের মদদে মসজিদটি অপসারণের দাবি জানিয়ে আসছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/hca567mu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেলমান্দে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী
পরবর্তী নিবন্ধগাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার