হেলমান্দে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী

0
1

হেলমান্দ প্রদেশে গত পাঁচ মাসে পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম জব্দ করেছে ইমারাতে ইসলামিয়ার প্রাদেশিক পুলিশ কমান্ডের কাউন্টার-টেররিজম বিভাগের সদস্যরা। লশকরগাহ শহরসহ প্রদেশটির বিভিন্ন জেলা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় অবৈধভাবে অস্ত্র পরিবহনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ৫৯টি পিস্তল, ৮টি কালাশনিকভ রাইফেল, ২১টি শটগান, ২টি পিকেএম মেশিনগান এবং একটি রকেট লঞ্চার। এছাড়া ১ হাজার ৯৬৭টি লেজার নিশানা যন্ত্র, ৪টি সাঁজোয়া ঢাল, বিপুলসংখ্যক সামরিক বেতার অ্যান্টেনা, হাজার হাজার রাউন্ড হালকা ও ভারী অস্ত্রের গুলি এবং বিপুল পরিমাণ অন্যান্য সামরিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা অবৈধভাবে এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে মামলার নথিপত্র প্রস্তুত করার পর সংশ্লিষ্ট বিচারিক ও আইনগত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জননিরাপত্তার বিরুদ্ধে পরিচালিত যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেই সাথে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ অস্ত্র চোরাচালান রোধে ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।


তথ্যসূত্র
1. A Large Cache of Weapons and Military Equipment Seized in Helmand Province
-https://tinyurl.com/32n355zw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীর কবিরহাটে নিখোঁজের এক দিন পর যুবদলনেতার লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধউত্তর প্রদেশের মথুরায় ঐতিহাসিক শাহী ঈদগাহ মসজিদের স্থলে আবারও কৃষ্ণ মন্দির নির্মাণের দাবি, মসজিদের জন্য বিকল্প জমির প্রস্তাব