মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

0
12

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোগলাকান্দি গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কিশোরী বর্তমানে প্রায় ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ হোগলাকান্দি গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. ইসম (১৮), বোরহানউদ্দিন সরকারের ছেলে মারুফ মিয়া (১৪), সোলায়মান দেওয়ানের ছেলে তহিদুল ইসলাম (১৩) কিশোরীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে।

একপর্যায়ে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করা হলে তার গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়।

পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি গোপন রাখার জন্য অভিযুক্ত পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়। তবে শেষ পর্যন্ত বিষয়টি জানাজানি হলে তারা আইনি সহায়তা নেওয়ার উদ্যোগ নেন।

এদিকে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।


তথ্যসূত্র:
১। গজারিয়ায় ১৩ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগ, ৬ মাসের অন্তঃসত্ত্বা
– https://tinyurl.com/5f539cnn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের ২টি অঞ্চলে সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে প্রতিরোধ বাহিনী আইএমপির ৪ অভিযান
পরবর্তী নিবন্ধনাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে সন্ত্রাসী আরাকান আর্মি