গাজীপুরে সরকারি অফিসের কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা

0
7

সরকারি কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখানোর ঘটনা বাংলাদেশে নতুন নয়। অতীতে বিভিন্ন সরকারি প্রকল্পে পণ্যের বাজারমূল্য ও সরকারি নথিতে উল্লেখিত দামের পার্থক্য নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবার গাজীপুরের শ্রীপুর পৌরসভায় স্টেশনারি সামগ্রী ক্রয়ে এমন ঘটনা ঘটেছে।

গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার প্রকৌশল বিভাগের স্টেশনারি সামগ্রী ক্রয়ে কোটেশনে প্রতি মেটাডোর বলপেনের মূল্য ৫ টাকা উল্লেখ থাকলেও বিলে প্রতিটি কলমের দাম ১২০ টাকা দেখিয়ে অর্থ উত্তোলন করা হয়েছে। বর্তমান বাজারে একটি মেটাডোর পিন-পয়েন্ট বা হাইস্কুল কলমের পাইকারি দাম ৪ টাকা। যা খুচরায় ৫ টাকা।

দৈনিক ইত্তেফাক সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই শ্রীপুর পৌরসভা স্টেশনারি সামগ্রীর ১০টি আইটেম ক্রয়ের জন্য কোটেশন (দরপত্র) আহ্বান করে। ১২ জুলাই কোটেশন খোলা হলে সততা এন্টারপ্রাইজ, সেবা এন্টারপ্রাইজ ও মোরাদ এন্টারপ্রাইজ অংশ নেয়। পরে মোরাদ এন্টারপ্রাইজ ক্রয় আদেশ পায়।

পৌর কর্তৃপক্ষ কোটেশন অনুযায়ী ১০০টি মেটাডোর বলপেন ৪ টাকার স্থলে প্রতিটির মূল্য ৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান বিলে প্রতিটি কলমের মূল্য ১২০ টাকা উল্লেখ করে বিল ভাউচার সাবমিট করলে ওই বিল ভাউচারে সংশ্লিষ্ট অনুমোদনকারী সকলেই স্বাক্ষর দেয় এবং টেন্ডার সাবমিটকারী অর্থ উত্তোলন করে।

এছাড়া অফসেট পেপার, পিন রিমুভার, স্ট্যাপলার পিন, পেন্সিল ব্যাটারি, ক্যালকুলেটর, রেজিস্টার খাতা, পাঞ্চ মেশিনসহ বিভিন্ন স্টেশনারি সামগ্রী কেনার জন্য কোটেশনের আনুমানিক মূল্য ছিল ১ লাখ ১৬ হাজার ৮৭৪ টাকা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ১ লাখ ২২ হাজার টাকার বিল জমা দেয়। বুধবার (৫ আগস্ট) কলমের অস্বাভাবিক মূল্য সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়।

জানা যায়, কোটেশনে অংশ নেওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে সততা এন্টারপ্রাইজের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর নেই। কার্যাদেশপ্রাপ্ত মোরাদ এন্টারপ্রাইজেরও কোনো মোবাইল নম্বর উল্লেখ নেই। শুধু সেবা এন্টারপ্রাইজের একটি মোবাইল নম্বর থাকলেও পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি।


তথ্যসূত্র:
১। সরকারি অফিসের কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা
– https://tinyurl.com/njxa6seb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাম্প্রতিক মাসগুলোতে কেনিয়ার অভ্যন্তরে শত্রু বাহিনীর বিরুদ্ধে আশ-শাবাব মুজাহিদিনের ৯০টিরও বেশি সফল অভিযান
পরবর্তী নিবন্ধঝালকাঠির নলছিটিতে কোমরের বেল্ট গলায় প্যাঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার