ঝালকাঠির নলছিটিতে কোমরের বেল্ট গলায় প্যাঁচানো অবস্থায় যুবকের লাশ উদ্ধার

0
2

ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্ট প্যাঁচানো অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার কুশংগল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বুলবুল হাওলাদার পশ্চিম কুশাঙ্গল এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, পশ্চিম কুশাঙ্গল এলাকার নূর আলম হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ধারে একটি গাছের সঙ্গে বুলবুলকে পড়ে থাকতে দেখা যায়। তার গলায় কোমরের বেল্ট প্যাঁচানো ছিল। বেল্টের অপর প্রান্ত গাছের একটি ডালের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়।

সকালে নূর আলম হাওলাদারের মেয়ে ইতি (১৮) প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তার পাশে লাশটি দেখতে পান। পরে তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ সাংবাদিকদের জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
১। কোমরের বেল্ট গলায় প্যাঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
– https://tinyurl.com/5f8pxk95

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে সরকারি অফিসের কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সার-ই-পুলে দেশীয় অপরিশোধিত তেল শোধন শুরু, কমবে আমদানিনির্ভরতা