উত্তর প্রদেশে কানওয়ার তীর্থযাত্রীদের হামলায় এক মুসলিম পিকআপচালক নিহত

0
6

ভারতে উত্তরপ্রদেশের হাপুর জেলায় একটি সড়ক দুর্ঘটনার জেরে এক মুসলিম পিকআপ চালককে নির্মমভাবে মারধর করেছে একদল কানওয়ার তীর্থযাত্রী। গুরুতর আহত হয়ে ৪ আগস্ট পিকআপ চালক আজিম আলী (২৭) হাসপাতালে মারা যান। তিনি উত্তর প্রদেশের মোরাদাবাদের স্থানীয় বাসিন্দা ছিলেন।

৩১ জুলাই আজিম দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন। যাত্রাপথে গড়মুক্তেশ্বর থানার আওতাধীন শিব ধাবার কাছে একটি অটোরিকশার সাথে তার গাড়ির সংঘর্ষ হয়। অটোরিকশাটি কয়েকজন কানওয়ার তীর্থযাত্রীকে বহন করে যাচ্ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আহত হয়।

কিন্তু এরপরই কানওয়ারিয়ারা আজিমকে তার গাড়ি থেকে টেনে বের করে এবং তাকে মারধর করতে আরম্ভ করে। ঘটনাস্থলেই আজিম গুরুতর আহত হন। পুলিশ প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে মিরাটে নিয়ে যায়।

২ আগস্ট আজিমের স্ত্রী হামলার বিষয়টি জানতে পারেন। আজিমের শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছিল বিধায় তাকে দিল্লির লোকনায়ক হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত গুরুতর আঘাতের ৬ দিনের মাথায় তার মৃত্যু হয়।

আজিমের বড় ভাই মকবুল আলী অভিযোগ করেন, “আমার ভাই যদি কোনও ভুল করে থাকে, তাহলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না কেন? তাকে মারধর করা হলো কেন?”

ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে গড়মুক্তেশ্বর পুলিশ একটি এফআইআর দায়ের করে। কানওয়ারিয়া মানিশ, অঙ্কিত, লোকেশ, শিবম এবং অটোরিকশাচালকসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া আরও দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

আজিমের পরিবার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4ubuj7pp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সার-ই-পুলে দেশীয় অপরিশোধিত তেল শোধন শুরু, কমবে আমদানিনির্ভরতা
পরবর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী একটি সফল অভিযানে পাকিস্তান থেকে চোরাচালানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে