জামালপুরে নিখোঁজের ৩ দিন পর সড়কের পাশে মিলল অটোচালকের লাশ

0
8

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬০) নামের এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলের খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল ইসলাম গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন। পেশায় তিনি অটোচালক ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত সোমবার (১৭ আগস্ট) অটোরিকশা নিয়ে বাড়ি বের হন জহুরুল ইসলাম। পরে রাত ২ টার দিকে গুনারীতলা ইউনিয়নের আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তার অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে জহুরুলকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে জহুরুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার ছেলে থানায় নিখোঁজের অভিযোগ করেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশে একটি খেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা লাশটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানায়, নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/2f46t9ua

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউত্তর প্রদেশে জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ মুসলিমকে ট্রাক্টর চাপা দিয়ে হত্যা করল উগ্র হিন্দুরা
পরবর্তী নিবন্ধভিডিও || খোস্ত প্রদেশে ৩৭৭ মিলিয়ন আফগানির ব্যয়ে পাঁচটি বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে