গাজায় নৃশংস ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি শহীদ

0
0

২০ আগস্ট, বৃহস্পতিবার গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি শহীদ এবং ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস ইসরায়েলি গণহত্যায় শহীদের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, দৈনিক পরিসংখ্যান প্রতিবেদনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার গাজার বিভিন্ন হাসপাতালে ১০টি মরদেহ এবং ২৫ জন আহতকে আনা হয়। তবে তাদের হতাহতের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন। অ্যাম্বুলেন্স ও জরুরি সহায়তা কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে শহীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৩ জনে। আহত হয়েছেন আরও ৪ হাজার ২৪৮ জন।

সব মিলিয়ে গাজায় বর্বর ইসরায়েলি গণহত্যায় মোট শহীদের সংখ্যা ৭৩ হাজার ৪১৭ এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৩৬০ জনে পৌঁছেছে।

এই প্রাণহানির পাশাপাশি ইসরায়েলের সামরিক আগ্রাসনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো অঞ্চল। গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।


তথ্যসূত্র

1. Gaza death toll exceeds 73,400 as Israel kills 10 more Palestinians in past 24 hours
– https://tinyurl.com/2az7zbfe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || কুয়ালালামপুরে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিজয়ের পঞ্চম বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে