
নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার একটি অনৈতিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গণমাধ্যম সূত্র জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইশরাত নাসিমা হাবীব। এর আগে গত রোববার (৩০ আগস্ট) পৃথক দুটি আদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষকরা হলো বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম সাইফুল ইসলাম ও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার।
জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি গত বছরের ডিসেম্বর মাসে ধারণ করা হয়েছিল। বিদ্যালয় চলাকালে বিদ্যালয়ের অফিসকক্ষেই ওই দুই শিক্ষক অনৈতিক সম্পর্কে জড়ায়। ওই সময় ভিডিওটি ধারণ করা হয়।
উল্লেখ্য যে, ইসলামী মূল্যবোধ ও সুশাসন না থাকায় এ ধরণের অসামাজিক ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন ইসলামী বিশেষজ্ঞগণ।
তথ্যসূত্র:
১। বিদ্যালয়ের অফিসকক্ষে আপত্তিকর ভিডিও, নোয়াখালীতে দুই শিক্ষক বরখাস্ত
– https://tinyurl.com/3ar2k8pt


