যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আরও ২ ফিলিস্তিনিকে শহীদ করল সন্ত্রাসী ইসরায়েলি সেনারা

0
7

যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় দখলদার ইসরায়েলি সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার গাজার একটি চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এ তথ্য জানিয়েছে।

চিকিৎসা সূত্রটি জানায়, বেইত লাহিয়ায় সন্ত্রাসী ইসরায়েলি সেনাদের গুলিতে প্রথমে এক ফিলিস্তিনি শহীদ ও কয়েকজন আহত হন। পরে ওই এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু ও বসতবাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গুলি চালালে আরও এক ফিলিস্তিনি শহীদ হন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে উত্তর গাজায় একজন ফিলিস্তিনিকে হত্যার কথা স্বীকার করেছে।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে হামাদ আবাসিক এলাকার বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি চিকিৎসা সূত্র জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর বর্বর হালমায় ১ হাজার ৩৩৪ ফিলিস্তিনি শহীদ এবং ৪ হাজার ৪২৯ জন আহত হয়েছেন। এ সময়ে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচ থেকে শত শত মরদেহও উদ্ধার করেছে।

মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ৭৩ হাজার ৪৭০ ফিলিস্তিনি শহীদ এবং ১ লাখ ৭৪ হাজার ৫৪০ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও অব্যাহত হামলার এসব ঘটনা গাজায় ফিলিস্তিনিদের জন্য নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফেরার পথকে আরও কঠিন করে তুলছে।


তথ্যসূত্র

1. Israeli army kills 2 Palestinians, wounds others in Gaza Strip despite ceasefire
– https://tinyurl.com/mvjnbn9f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার রাজধানীসহ একাধিক শহরে আশ-শাবাবের ৪ অভিযান: সামরিক ঘাঁটি বিজয়