
সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন গত ৩১ আগস্ট, সোমালিয়ার রাজধানী মোগাদিশু সহ দেশের ৩টি শহরে অন্তত ৪টি পৃথক সামরিক অভিযান চালিয়েছেন।
শাহাদাহ এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন প্রতিরোধ যোদ্ধারা রাজধানী মোগাদিশুর উপকন্ঠে অবস্থিত আইলাশা এলাকায় ২টি পৃথক অভিযান চালিয়েছেন। এই অভিযানগুলোর একটিতে মোগাদিশু বাহিনীর সেনাদের বহনকারী একটি গাড়ি আইইডি বিস্ফোরণের শিকার হয়। এতে অন্তত ৪ সৈন্য নিহত এবং আরও ৫ সৈন্য আহত হয়। এছাড়াও আক্রমণে শত্রু বাহিনীর একটি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। শহরটিতে প্রতিরোধ যোদ্ধাদের দ্বিতীয় অভিযানেও শত্রু সেনাদের বহনকারী একটি গাড়ি আইইডি বিস্ফোরণের কবলে পড়ে। এতে গাড়িতে থাকা সৈন্যদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
প্রতিরোধ যোদ্ধারা এদিন বিকেলে দক্ষিণ সোমালিয়ার নিম্ন জুবা রাজ্যের কিসমায়ো শহরের উপকণ্ঠে একটি সফল অতর্কিত আক্রমণ চালিয়েছেন। শহরের বারকা ও বোলো গাদোদ এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত মোগাদিশু বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই অভিযানটি চালানো হয়ে। স্বল্প সময়ের তীব্র এই আক্রমণের পর মোগাদিশু বাহিনী অবস্থানটি ছেড়ে পালিয়ে যায়, পরে প্রতিরোধ যোদ্ধারা ঘাঁটিটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন।
একই রাজ্যের কিসমায়ো শহরের উপকণ্ঠে বারসাঙ্গুনি এলাকায়ও এদিন একটি সফল অভিযান চালিয়েছেন আশ-শাবাব যোদ্ধারা। মোগাদিশু বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে রাতের বেলায় এই আক্রমণটি চালানো হয়। ফলে সামরিক ঘাঁটিতে অবস্থানরত মোগাদিশু বাহিনীর অনেক সৈন্য হতাহতের শিকার হয় এবং ঘাঁটিতে ব্যাপক বস্তুগত ক্ষতি সংঘটিত হয়।
তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1096563
– https://chirpwire.net/thread/1096538
– https://chirpwire.net/thread/1096518
– https://chirpwire.net/thread/1096491


