নুরিস্তানে নিলামে ১২ কোটি ২৫ লাখ আফগানি মূল্যের মূল্যবান পাথর বিক্রি ইমারাতে ইসলামিয়ার

0
5

নুরিস্তান প্রদেশে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১২ কোটি ২৫ লাখ আফগানিরও বেশি মূল্যের মূল্যবান ও আধামূল্যবান পাথর বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়। স্বচ্ছ প্রক্রিয়ায় আয়োজিত এ নিলামে বেরিল, কুনজাইট, বিলুর ও মার্গোনাইটসহ বিভিন্ন ধরনের পাথর বিক্রি করা হয়।

ইমারাতে ইসলামিয়ার খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানিয়েছে, প্রাদেশিক খনি পরিচালক, নিলাম কমিটির সদস্য, স্থানীয় কর্মকর্তারা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উপস্থিতিতে নিলাম প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। এসব পাথর বিক্রি থেকে ইমারাতে ইসলামিয়ার রাজস্ব হিসেবে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার আফগানি আয় হয়েছে।

মন্ত্রণালয় বলছে, এ নিলাম মূল্যবান খনিজ সম্পদের বৈধ উত্তোলন নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় রাজস্ব বৃদ্ধি এবং বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার পথও আরও সুগম হবে।


তথ্যসূত্র

1. Precious Stones Worth 122M Afghanis Sold in Nuristan Tender
– https://tinyurl.com/rmu62r5h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ লাগানো লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধলেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, আহত ২৪