ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ লাগানো লাশ উদ্ধার

0
2

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বনানী এলাকা থেকে মুখে স্কচটেপ লাগানো এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ইসমাইল হোসেন, বাড়ি জামালপুর সদরে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং গাজীপুরের কোনাবাড়ীতে বসবাস করতেন। লাশ উদ্ধারের সময় তার পরনে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

যে স্থানে লাশটি পাওয়া গেছে, সেটি সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, সিসিটিভি’র নজর এড়াতেই ওই স্থান বেছে নেয়া হয়ে থাকতে পারে। লাশটি কোন যানবাহনে করে সেখানে আনা হয়েছে, তা শনাক্তে এক্সপ্রেসওয়ের বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পয়েন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম সাংবাদিকদের জানায়, আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো একসময় লাশটি সেখানে ফেলে রেখে গেছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি।


তথ্যসূত্র:
১। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে স্কচটেপ লাগানো মরদেহ
– https://tinyurl.com/ywbptapj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || হেলমান্দে ৭ কোটি ৫০ লাখ আফগানি ব্যয়ে নির্মিত নতুন নিরাপত্তা কমান্ড ভবন উদ্বোধন
পরবর্তী নিবন্ধনুরিস্তানে নিলামে ১২ কোটি ২৫ লাখ আফগানি মূল্যের মূল্যবান পাথর বিক্রি ইমারাতে ইসলামিয়ার