লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫, আহত ২৪

0
16

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ৪ সেপ্টেম্বর, শুক্রবার দক্ষিণ লেবাননে চালানো বর্বর ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আরো ২৪ জন আহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ এবং স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতিয়েহে একটি ড্রোন হামলায় দুই যুবক নিহত হয়েছে। পৃথক আরেকটি হামলায় নাবাতিয়েহের কাফার রুম্মান শহরে দু’জন নিহত হয়।

এদিকে, হামলায় নাবাতিয়েহ এর আল-ফাওকা শহরে তিনজন এবং মায়ফাদুন শহরে আরো চারজন আহত হয়েছে।

এছাড়া টায়ার জেলার রামাদিয়া শহরে একটি বাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ছয় স্বাস্থ্যসেবী, তিন নারী ও দুই শিশুসহ মোট ১৫ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র

1. 5 killed, many injured in Israeli airstrikes in southern Lebanon despite ceasefire
– https://tinyurl.com/uuwtx5nx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনুরিস্তানে নিলামে ১২ কোটি ২৫ লাখ আফগানি মূল্যের মূল্যবান পাথর বিক্রি ইমারাতে ইসলামিয়ার
পরবর্তী নিবন্ধসাভারের আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার