
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা আরও সুসংহত করার লক্ষ্যে পারওয়ান প্রদেশে কেন্দ্রীয় অঞ্চলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ২৩২ জন পুলিশ সদস্য। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের সামরিক, পেশাগত ও শৃঙ্খলাগত সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে, যা তাদের দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশিক্ষণ শেষে সনদ অর্জনকারী পুলিশ সদস্যদের মধ্যে কাপিসা প্রদেশের ৫৭ জন, পাঞ্জশিরের ১০৫ জন এবং কাবুলের বিশিষ্ট ব্যক্তিদের সুরক্ষা ইউনিটের ৭০ জন সদস্য রয়েছেন।
কর্মকর্তারা জানান, আফগানিস্তানের নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করা হচ্ছে। সামরিক, পেশাগত ও শৃঙ্খলাগত প্রশিক্ষণের মাধ্যমে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের পুলিশ সদস্যদের আরও দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তথ্যসূত্র
1. 232 Graduate from Parwan Police Training Center
– https://tinyurl.com/3btjpfk7


