
গাজা সিটির দক্ষিণাঞ্চলে একটি বেসামরিক গাড়িতে ড্রোন হামলা চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করল সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। বর্বর এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। ১৩ সেপ্টেম্বর, রবিবার গাজার তেল আল-হাওয়া এলাকায় এ হামলা চালানো হয়। গাজার চিকিৎসাসূত্রের বরাতে আনাদুলু এ তথ্য জানিয়েছে।
গাজার চিকিৎসাসূত্র জানায়, গাজা সিটির তেল আল-হাওয়া এলাকায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন থেকে হামলা চালানো হয়। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি ঘটনাস্থলেই শহীদ হন এবং আশপাশে থাকা পথচারীসহ আরও ১৩ জন বেসামরিক মানুষ আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রোনটি গাড়িটিকে লক্ষ্য করে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এদিকে মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের উত্তর-পূর্বাঞ্চলে ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
দক্ষিণ খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাস করা ভবন ও তাঁবুগুলো লক্ষ্য করেও ইসরায়েলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। একই সময়ে ইসরায়েলি যুদ্ধজাহাজগুলো খান ইউনিসের উপকূলীয় এলাকায় গোলাবর্ষণ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
তথ্যসূত্র
1. 2 Palestinians killed, 13 injured in Israeli drone strike on vehicle in Gaza
– https://tinyurl.com/mushawss


