ভারতের ছত্তিশগড়ে এক স্কুল অনুষ্ঠানে বোরখাকে অবমাননা করে স্লোগান

0
23

ভারতে ছত্তিশগড়ের রায়পুরে একটি স্কুলের অনুষ্ঠানে মুসলিম নারীদের পোশাক বোরখা’র বিরুদ্ধে অবমাননাকর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন (SIO) ছত্তিশগড়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্কুলের মঞ্চ থেকে একটি স্লোগান দেওয়া হচ্ছে, যার সারমর্ম হলো- “দুর্গা, কালী কখনও নিষিদ্ধ হবেনা, নিষিদ্ধ হবে বোরখাওয়ালি”। তবে ভিডিওটি কোন স্কুল বা অনুষ্ঠানে ধারণ করা হয়েছে এবং পুরো ঘটনার প্রেক্ষাপট স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

SIO ছত্তিশগড় বলেছে, স্কুলের অনুষ্ঠানে এ ধরনের স্লোগানের ব্যবহার গ্রহণযোগ্য নয়। সংগঠনটির দাবি, কোন শিক্ষক যদি স্কুলের মঞ্চকে ইসলাম অবমাননার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে, তাহলে বিষয়টি কেবল ব্যক্তিগত আচরণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বরং এর সাথে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব ও ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়।

তারা আরও বলেছে, স্কুলের কাজ শিক্ষার্থীদের মনকে শিক্ষিত করা, ধর্মীয় বিদ্বেষ দিয়ে তাদের প্রভাবিত করা নয়।

সংগঠনটি দাবি করেছে, স্কুল কর্তৃপক্ষকে ঘটনার দায় স্বীকার করে প্রকাশ্যে এই ঘটনার নিন্দা জানাতে হবে। একই সাথে মুসলিম শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/z3nfxcek

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, সত্যতা পাওয়ার কথা জানিয়েছে ইউএনও
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিলল কন্যাশিশুর অর্ধগলিত লাশ