দিল্লির বিক্ষোভে হিন্দুত্ববাদী পুলিশের হেনস্তার শিকার দুই মুসলিম বালক

0
0

ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভের মধ্যেই তুচ্ছ অভিযোগে দুই মুসলিম বালককে পুলিশ হেনস্তা করেছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাস্থলে এক উগ্রপন্থী ইউটিউবার বালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মদদ দিয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে হিন্দুত্ববাদী পুলিশ কর্তৃক ভুক্তভোগী বালকদেরকে আটকের ভিডিও দৃশ্য ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, এক উগ্রপন্থী ইউটিউবার পুলিশ সদস্যদের উসকানি দিয়ে বলছিল, “ওরা (বালকরা) হাসছে এবং আপনাদের ব্যঙ্গ করছে। ওদেরকে আটক করুন, শাস্তি দিন!” এরপর পুলিশ সদস্যরা বালক দুইজনকে একে অপরের মাথায় ঠুকে আঘাত করে। এছাড়া তাদের পরনের কাপড় টেনে ধরে নিয়ে যায়।

সমালোচকদের বক্তব্য, প্রচলিত সংবিধান অনুযায়ী এই দুই মুসলিম বালক নাবালক ছিল। তারা পুলিশের মারধরের লক্ষ্যবস্তু হতে পারে না, কিংবা কারও উসকানিমূলক কনটেন্ট তৈরির হাতিয়ারও হতে পারে না। শুধু হাসার কারণে তাদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে। ঘটনাটি মুসলিম বালকদের প্রতি হিন্দুত্ববাদী পুলিশের দৃষ্টিভঙ্গি নিয়েও গুরুতর উদ্বেগ তৈরি করেছে।

ভিডিও লিংক: https://x.com/Muslim_ITCell/status/2109504666824323208/video/1


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4bj6yfra

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদিল্লিতে বিক্ষোভকারীদের ওপর উগ্র হিন্দুত্ববাদী কর্মীদের হামলা, আটক ৪