
পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক, নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক সংকটের দায় আফগানিস্তানের ওপর চাপিয়ে কোনো সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বলেছেন, পাকিস্তানের এসব সংকটের নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলের ওপর পড়ছে। তাই ভিত্তিহীন অভিযোগ ও প্রচারণার পরিবর্তে দেশটির উচিত নিজেদের সমস্যা সমাধানে গঠনমূলক পদক্ষেপ নেওয়া।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের ভিত্তিহীন অভিযোগ, আলোচনার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং সমাধানের পরিবর্তে উচ্চপদস্থ কর্মকর্তাদের পুরো মনোযোগ প্রচারণায় কেন্দ্রীভূত রাখা একটি ব্যর্থ নীতি।
তিনি আরও বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধানে দেশটির গঠনমূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে নিজেদের রাজনীতিবিদ ও জনগণের পরামর্শ এবং অধিকারকে সম্মান করতে হবে।
জাবিহুল্লাহ মুজাহিদের বক্তব্যে পাকিস্তানের প্রতি অভিযোগ ও প্রচারণানির্ভর অবস্থান থেকে সরে এসে বাস্তবসম্মত সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তাঁর মতে, অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া এবং আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করাই সমস্যাগুলো সমাধানের জন্য জরুরি।
তথ্যসূত্র
1. spokesperson Zabihullah Mujahid stated, that blaming Afghanistan for their own failures by Pakistani officials does not solve any problem
– https://tinyurl.com/2rfsfssj


