
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের মারধর ও নারীদের শারীরিকভাবে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু রক্ষা দলের সদস্যরা।
শনিবার (১০ অক্টোবর) দিল্লির ডিডিইউ মার্গ এলাকায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে বিক্ষোভ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন উগ্রপন্থী তরুণ বিক্ষোভকারীদের ধাক্কা দিচ্ছেন এবং মারধর করছেন। ভুক্তভোগীদের মধ্যে নারী বিক্ষোভকারীরাও ছিলেন। ভিডিওতে ঘটনাস্থলে একজন পুলিশ সদস্যকে নিষ্ক্রিয় ভূমিকায় দেখা গেছে। অভিযোগ, ঘটনার দিন উপস্থিত পুলিশ সদস্যদের মদদেই হিন্দুত্ববাদীরা এ হামলা চালায়।
তবে হামলার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে রবিবার অভিযুক্তদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ।
অভিযুক্ত হিন্দুত্ববাদীদের নাম- রামন সাইনি (৫০), বিবেকানন্দ ওরফে বিবেক (৩২), কপিল কুমার (২৭) এবং রবিন্দর সিং ওরফে গোবিন্দ হিন্দু (৩৫)- বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির বিভিন্ন এলাকায় ব্যাপক বিক্ষোভ সংঘটিত হয়। ওই দিন হাজার হাজার বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ।
ভিডিও লিংক: https://archive.org/details/attack-on-protesters-in-delhi
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mu7yrp3n


