
অধিকৃত জম্মু ও কাশ্মীরে সামরিক নিয়ন্ত্রণ আরও জোরদারের পরিকল্পনা গ্রহণ করেছে দখলদার ভারতীয় সেনাবাহিনী। এ লক্ষ্যে পাক-ভারত নিয়ন্ত্রণ রেখার নিকটে নতুন সেনাক্যাম্প নির্মাণ করা হচ্ছে। এছাড়া পাহাড়ি অঞ্চলসমূহে যোগাযোগ উন্নত করার নামে মহাসড়ক প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
১৫ অক্টোবর কাশ্মীর মিডিয়া সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীর অন্তর্গত রাষ্ট্রীয় রাইফেলসের ৭ নম্বর সেক্টর ডিভিশনকে সোপোর জেলার সাংগ্রি ওয়াতলাব অঞ্চল থেকে কুপওয়ারা জেলার হান্দওয়ারার ইউনিসু এলাকায় স্থানান্তর করা হয়েছে।
এছাড়া দখলদার সেনাবাহিনীর কিলো ফোর্সের ৭ নম্বর সেক্টর ডিভিশনও কুপওয়ারা জেলায় স্থানান্তর করা হয়েছে। ওই জেলার বঙ্গুস উপত্যকা ও এর আশপাশের এলাকার ওপর নিয়ন্ত্রণ জোরদার করা এসব পদক্ষেপের লক্ষ্য। এসব এলাকা ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা বরাবর লিপা নামক উপত্যকার দিকে বিস্তৃত বলে জানা গেছে।
কুপওয়ারা জেলার লোলাব উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর ৮ নম্বর সেক্টর আগে থেকেই মোতায়েন ছিল। একই জেলার ওয়াদুর পায়েন ও বঙ্গুস উপত্যকায় বর্তমানে নতুন সামরিক ক্যাম্প নির্মাণ করা হচ্ছে।
বুদগাঁও জেলার পীর পাঞ্জাল অঞ্চলেও একই ধরনের সামরিক স্থাপনা গড়ে তোলা হয়েছে। এসব স্থাপনা নিয়ন্ত্রণরেখার দিকে বিস্তৃত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জম্মু অঞ্চল ও কাশ্মীর উপত্যকার মধ্যে যোগাযোগ উন্নত করার লক্ষ্যে একটি মহাসড়ক প্রকল্প প্রস্তাব করা হয়েছে। মূলত অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন পাহাড়ি এলাকা ও ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণ রেখার নিকটে সামরিক উদ্দেশ্যে সংযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সামরিক ক্যাম্প, বিভিন্ন সেনা সেক্টরের স্থানান্তর, মহাসড়ক প্রকল্পের প্রস্তাব প্রভৃতি উদ্যোগসমূহ অধিকৃত অঞ্চলটিতে দখলদার ভারতের নিয়ন্ত্রণ মজবুত করার কৌশলগত পরিকল্পনা বলে মনে করছেন পর্যবেক্ষকগণ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/52vk84tw


