মোংলা বন্দর উন্নয়নে চীন থেকে ৩,৫৯৩ কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার

0
1

মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) মধ্যে ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার টাকা) মূল্যমানের ঋণচুক্তি সই করেছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য ২.৪০৪ বিলিয়ন আরএমবি (চীনের টাকা) ঋণ দেবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় মোংলা বন্দর কর্তৃপক্ষ গৃহীত ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নে এ ঋণ ব্যবহার করা হবে বলে জানানো হয়।

ঋণচুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব আলিয়া মেহের এবং চীনের এক্সিম ব্যাংকের পক্ষে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফেংজুন তিয়ান স্বাক্ষর করেছে।

প্রকল্পটির আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কন্টেইনার টার্মিনাল, কন্টেইনার ইয়ার্ড, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি বন্দরের প্রয়োজনীয় আধুনিকায়ন করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বাক্ষরিত ঋণচুক্তির আওতায় চীন সরকার প্রকল্পটির জন্য ২ শতাংশ সুদে ঋণ দেবে। এ ঋণ পরিশোধের মেয়াদ হবে পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২০ বছর।


তথ্যসূত্র:
১। মোংলা বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর
– https://tinyurl.com/23x37v58

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অপরাধে আফগানিস্তানে বিবিসির সম্প্রচার বন্ধ করল ইমারাতে ইসলামিয়ার তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধরাজধানীর বিভিন্ন মন্দিরে মন্দিরে ঘুরে স্বর্ণ চুরি করত হিন্দু স্বামী-স্ত্রী