‘আমরা মুসলমান, আমাদের কথা কে শুনবে?’ মধ্যপ্রদেশে পথ নিয়ে বিরোধকে ঘিরে মুসলিম নারীদের ওপর হামলার অভিযোগ

0
2

ভারতে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলায় চলাচলের পথ নিয়ে বিরোধকে ঘিরে বারবার হয়রানি, গালিগালাজ ও হুমকির শিকার হচ্ছেন একটি মুসলিম পরিবার। নওগং থানার অন্তর্গত গারোলি গ্রামের এ ঘটনায় স্থানীয় হিন্দু পাল সম্প্রদায়ভুক্ত কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। স্থানীয় পর্যায়ে বারবার অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি বলে জানান ভুক্তভোগীরা।

মুসলিম পরিবারটির অভিযোগ, চলতি সপ্তাহের শুরুতে পথটি নিয়ে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় কয়েকজন হিন্দু পথের ওপর গবাদিপশু বেঁধে রাখলে হাঁটাচলার পথ বন্ধ হয়ে যায়।

পশুগুলো চলাচলের পথ থেকে সরাতে বললে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি আরম্ভ হয়। এক পর্যায়ে নীতু পাল নামে এক হিন্দু মহিলা ভুক্তভোগী পরিবারের এক মুসলিম নারীকে চড় মারে।

আরও অভিযোগ, এক বয়স্ক মুসলিম নারী বিরোধ থামানোর চেষ্টা করলে ছুরি দ্বারা এক হিন্দু ব্যক্তি তাদেরকে আক্রমণের চেষ্টা করে। এতে এক মুসলিম নারী আহত বলে জানা যায়।

এছাড়া অভিযুক্ত হিন্দুরা মুসলিম পরিবারটিকে গালিগালাজ ও হুমকি দিয়েছে বলেও অভিযোগ ওঠেছে। হুমকির কারণে পরিবারের সদস্যরা এখন আতঙ্কের মধ্যে দিনপার করছেন।

‘আমরা মুসলমান, আমাদের কথা কে শুনবে?’

পরিবারের সদস্যরা আক্ষেপ করে বলেন, ‘আমরা মুসলমান, আমাদের কথা কে শুনবে?’ তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা হুমকির শিকার হচ্ছেন। কিন্তু তাদের অভিযোগ যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।

বিষয়টি নিয়ে অভিযোগ অব্যাহত রাখলে পরিবারটিকে গুরুতর পরিণতির সম্মুখীন হতে হবে বলে হুমকি দিয়েছে পাল সম্প্রদায়ের হিন্দুরা।

পরিবারটি জানায়, ওই পথে চলাচল করতে গেলেই বারবার তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পথের ওপর গবাদিপশু বেঁধে রাখা এবং অন্যান্য বাধা সৃষ্টি করা নিয়েও বিরোধ তৈরি হয়েছে।

সাংবাদিক সূত্রে জানা যায়, গারোলি গ্রামে প্রায় ২৫টি হিন্দু পরিবারের বসবাস। সেখানে ভুক্তভোগী পরিবারটি তাদের সম্প্রদায়ের একমাত্র মুসলিম পরিবার।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/ym2vxswn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনোয়াখালীতে ড্রেনের পাশে মিললো এক দিন বয়সী নবজাতক কন্যাশিশু
পরবর্তী নিবন্ধএবার কুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ