মধ্য মালিতে জান্তা ও রুশ বাহিনীকে টার্গেট করে জেএনআইএম প্রতিরোধ যোদ্ধাদের ৪ অভিযান

0
0

পশ্চিম আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ মালিতে জান্তা বাহিনী ও তাদের সহযোগী রাশিয়ার আফ্রিকান কর্পস বাহিনীকে লক্ষ্য করে ৪টি হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) প্রতিরোধ যোদ্ধারা।

প্রতিরোধ বাহিনী জেএনআইএমের অফিসিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম ‘আয-যাল্লাকা’তে প্রকাশিত পৃথক চারটি বিবৃতিতে হামলার তথ্যগুলো নিশ্চিত করা হয়েছে। এই হামলাগুলো গত ১১ ও ১২ অক্টোবর মালির মধ্যাঞ্চলীয় দুই প্রদেশ মোপ্তি ও সেগুতে সংঘটিত হয়েছে, যা দীর্ঘদিন ধরেই জেএনআইএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

বিবৃতির তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর রাতে, মধ্য মালির মোপ্তি রাজ্যের কোনা ও সেভারি এলাকার মধ্যবর্তী সড়কে শত্রু বাহিনীর একটি পদাতিক টহল দলের উপর গাইডেড বোমা দিয়ে হামলা চালিয়েছেন জেএনআইএম যোদ্ধারা।

এর আগে গত ১১ অক্টোবর সকালে, মোপ্তি রাজ্যের কোনা ও কোনসার মধ্যবর্তি এলাকায় রুশ বাহিনীর একটি টহলদলকে আইইডি দিয়ে টার্গেট করা হয়। প্রায় একই সময়ে রাজ্যের সোমাদুগো শহরের উপকণ্ঠে জান্তা সমর্থিত মিলিশিয়াদের একটি দলকে অ্যামবুশে ফেলেন প্রতিরোধ যোদ্ধারা।

এদিন সন্ধ্যায়, সেগু রাজ্যের দোগাবুগো ও মারকালা এলাকার মধ্যবর্তী সড়কে জান্তা বাহিনীকে আরও একটি সফল অ্যাম্বুশ ফেলেন প্রতিরোধ যোদ্ধারা। এই অ্যাম্বুশের সময় প্রতিরোধ যোদ্ধারা প্রথমে একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে মালিয়ান জান্তা বাহিনীর একটি সামরিক কনভয়ের গতিরোধ করেন। এরপর কনভয়টিতে বিভিন্ন ধরনের ভারী ও মাঝারি অস্ত্র ব্যবহার করে অতর্কিত আক্রমণ চালানো হয়।

এদিকে প্রতিরোধ যোদ্ধাদের এসকল অভিযানে জান্তা ও রুশ বাহিনীতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সুনির্দিষ্ট তথ্য বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযানগুলোর একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে ১১ অক্টোবর সন্ধ্যায়, সেগু রাজ্যে পরিচালিত সামরিক কনভয়ে জেএনআইএমের হামলায় বেশ কিছু নিহত জান্তা ও রুশ সৈন্যের রক্তাক্ত মৃতদেহ যুদ্ধক্ষেত্রে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া অন্য অভিযানগুলোতে ধ্বংসপ্রাপ্ত জান্তার সামরিক যানবাহনের ৫টি ছবি দেখা গেছে। স্থানীয় গণমাধ্যম সূত্রগুলো উল্লেখ করছে যে, ধ্বংসপ্রাপ্ত এসব যানবাহনে থাকা সমস্ত জান্তা সদস্যই নিহত হয়েছে।


তথ্যসূত্র:
– https://chirpwire.net/thread/1100745
– https://chirpwire.net/thread/1100747
– https://chirpwire.net/thread/1100809
– https://chirpwire.net/thread/1100831

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে নিকাব পরিহিতা শিক্ষার্থীকে হেনস্তা, ইসলামবিদ্বেষ রোধে নীতিমালা চান ১৫৮ শিক্ষক
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে পঞ্চম ইমাম আবু হানিফা রহ. প্রদর্শনীতে ২০টি দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণ; প্রায় ১০০ কোটি ডলারের বাণিজ্যচুক্তি