এবার কুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

0
0

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্য হল এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত দেওয়ান।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন। তিনি জানান, মাদক উদ্ধারের কাজে দুই পুলিশ সদস্য সীমান্ত এলাকায় গিয়েছিল। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করে। পরে স্থানীয় মাদক কারবারিরা তাকে আটক করে। কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।

আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনার কূটনৈতিক প্রক্রিয়া চলছে বলে জেলা ও থানা পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে।


তথ্যসূত্র:
১। কুমিল্লার সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেছে বিএসএফ
– https://tinyurl.com/mwtkp7cv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘আমরা মুসলমান, আমাদের কথা কে শুনবে?’ মধ্যপ্রদেশে পথ নিয়ে বিরোধকে ঘিরে মুসলিম নারীদের ওপর হামলার অভিযোগ