আশ-শাবাব ও হাওয়াদলে গোত্রের মধ্যকার চুক্তি নিয়ে পশ্চিমা মিডিয়ায় উদ্বেগ: মুখ থুবড়ে পড়ছে মোগাদিশু প্রশাসন

0
1

সোমালিয়ার হিরান অঞ্চলের প্রভাবশালী হাওয়াদলে গোত্র ও প্রতিরোধ বাহিনী আশ-শাবাবের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতা চুক্তি নিয়ে পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে। ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনের বরাতে এই তথ্য জানা গেছে।

সংবাদপত্রটি জানিয়েছে যে, আশ-শাবাব মুজাহিদিন এবং হাওয়াদলে গোত্রের মধ্যে সাম্প্রতিক চুক্তিটি সোমালিয়ায় পশ্চিমা সমর্থিত হাসান শেখ মোহামুদের নেতৃত্বাধীন ‘ধর্মত্যাগী’ মোগাদিশু প্রশাসনের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছে। আর মোগাদিশু প্রশাসন বর্তমানে তার সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ সময় পার করছে। কেননা সোমালিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি মোগাদিশু প্রশাসনের জন্য ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। মোগাদিশু সরকারের সকল প্রচেষ্টা একের পর এক মুখ থুবড়ে পড়ছে।

সংবাদপত্রটি জোর দিয়ে বলেছে, সোমালিয়ায় বিদেশি শক্তির বিনিয়োগে গড়ে ওঠা এবং দীর্ঘকাল ধরে দেশটিতে আধিপত্য বিস্তারকারী ‘সহযোগীদের’ পুরো ব্যবস্থাটিই পুরোপুরি ভেঙে পড়ার গভীর আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কার সবচেয়ে বড় উদাহরণ হলো হাওয়াদলে গোত্র ও আশ-শাবাবের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা, যার মাধ্যমে দুই পক্ষের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব ও টানাপোড়েনের অবসান ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, “পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায় যখন এমন ইঙ্গিত পাওয়া যায় যে, যেসব গোত্র এতদিন আশ-শাবাবের বিরুদ্ধে লড়াইয়ের মূল ভিত্তি ছিল, তারাই এখন আল-শাবাবের দিকে ঝুঁকছে এবং তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হচ্ছে…”

সংবাদপত্রটি আরও জানায়, হাওয়াদলে গোত্রের ‘মাকাউইসলে’ (স্থানীয় গোত্রভিত্তিক) মিলিশিয়ারা- যারা আগে হাসান শেখ মোহামুদের নেতৃত্বাধীন মোগাদিশু বাহিনীর পক্ষে থেকে আশ-শাবাবের বিরুদ্ধে ভারী যুদ্ধে লিপ্ত ছিল, তারা এখন নতুন চুক্তির পর সেই শত্রুতা বন্ধ করে দিয়েছে, যার মধ্য দিয়ে সংঘাতের সমাপ্তি ঘটেছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ওসমান মোহাম্মদ আবদি ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছেন যে, ‘ধর্মত্যাগী’ মোগাদিশু সরকারের ব্যর্থতার কারণেই বিভিন্ন গোত্র আশ-শাবাবের সাথে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য হচ্ছে। বিশেষ করে মাহাস (Maxaas)-এর মতো এলাকাগুলোতে, যেখানে ওইসব অঞ্চলের স্থানীয় জনগোষ্ঠী পশ্চিমাদের প্ররোচনা আশ-শাবাবের বিরুদ্ধে পরিচালিত তাদের লড়াই বন্ধ করে দিয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/35dfccu9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালিতে জান্তাকে দেয়া রাশিয়ার সামরিক ড্রোন ভূপাতিত করল ইসলামী প্রতিরোধ সংগঠন জেএনআইএম এর যোদ্ধারা