বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের লাটির ধাওয়ায় ভারতে পালালো সন্ত্রাসী বিএসএফ

0
10

লালমনিরহাটে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশি কৃষক ও শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসী বিএসএফ। এ সময় বাংলাদেশের কৃষক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করলে ককটেল বিস্ফোরণ ও গুলি ছুড়ে ভারতের অভ্যন্তরে চলে যায় বিএসএফ সদস্যরা।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪এস নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় শ্রমিকরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলাদেশের কৃষক ও বালু শ্রমিকরা কাজ করে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ১০-১২ জন বিএসএফ সদস্য সীমান্ত রেখা অতিক্রম করে প্রায় ১০০ থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। মাঠে কর্মরত এবং সানিয়াজান নদী থেকে পাথর ও বালু উত্তোলনকারী বাংলাদেশি কৃষকদের চলে যেতে বলে। একপর্যায়ে কথা-কাটাকাটি হলে তারা লাঠিসোঁটা দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে কৃষক ও শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে লাঠি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেন। এ সময় বিএসএফের সদস্যরা বাংলাদেশিদের উদ্দেশ্য করে ককটেল, সাউন্ড বোমার বিস্ফোরণ ঘটায়। পরে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের সীমানায় পালিয়ে যেতে বাধ্য হয়।

এ ঘটনার পর সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ এর বুড়িমারী কোম্পানির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠায়। তবে সন্ত্রাসী বিএসএফ পতাকা বৈঠকে সীমান্ত অতিক্রম বা গ্রেনেড ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে বলে জানা গেছে।

ভিডিও: https://archive.org/details/assault-in-bangladesh


তথ্যসূত্র:
১। লাঠি হাতে বিএসএফকে রুখে দিলেন বাংলাদেশি কৃষকরা
– https://tinyurl.com/nx2dz7n8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবালখ প্রদেশের পুলিশ প্রশিক্ষণকেন্দ্র থেকে পেশাগত ও আদর্শিক প্রশিক্ষণ শেষে স্নাতক সম্পন্ন করলেন আরও ৩৫৮ জন তরুণ মুজাহিদ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থী নিপীড়ন রোধে কওমি মাদরাসার সর্বোচ্চ কর্তৃপক্ষের পদক্ষেপ: মনিটরিং সেল, হটলাইন ও শিক্ষার্থী সুরক্ষা কমিটি গঠনের নির্দেশনা