বিদ্যুৎ উৎপাদনে বড় অগ্রগতির পথে আফগানিস্তান, ১১০০ মেগাওয়াটের চুক্তি স্বাক্ষর

0
0

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়িয়ে শিল্পায়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। গত এক বছরে দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা দা আফগানিস্তান ব্রেশনা শেরকত (ডিএবিএস) ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করেছে। এসব প্রকল্পের কয়েকটির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালক মৌলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ।

নানগারহার প্রদেশে বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শিল্পের বিকাশে অন্যতম প্রধান বাধা হলো পর্যাপ্ত বিদ্যুতের অভাব। তবে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো সম্পন্ন হলে এ সংকট শিগগিরই সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মৌলভী আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ জানান, বিদ্যমান সম্পদ ও বিনিয়োগ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য গত এক বছরে ডিএবিএস ১ হাজার ১০০ মেগাওয়াট সক্ষমতার বিভিন্ন চুক্তি করেছে। এর মধ্যে কয়েকটি প্রকল্পের বাস্তবায়নকাজ ইতিমধ্যে চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আফগানিস্তান উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিল্প ও উৎপাদন খাতের সম্প্রসারণ এবং জাতীয় স্বনির্ভরতা অর্জনে বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধি অগ্রাধিকার পাচ্ছে।
বিদ্যুৎ উৎপাদনে নতুন প্রকল্প বাস্তবায়ন ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে দেশের শিল্পকারখানার চাহিদা পূরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আফগানিস্তান। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র :

1. DABS Signed Contracts to Generate 1,100 Megawatts of Electricity Last Year
– https://tinyurl.com/2nxuvhr7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শিশুসহ শহীদ ৮
পরবর্তী নিবন্ধন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ; আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ