
ভারতে উত্তরাখণ্ডের দেরাদুনে একটি মসজিদের নির্মাণ ও সংস্কারকাজে বাধা দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের সদস্যরা। ২৭ অক্টোবর সেওলা কালান এলাকায় এ ঘটনা ঘটে। বিকাশ ভার্মার নেতৃত্বে হিন্দু উগ্রপন্থীরা পুলিশের উপস্থিতিতেই মসজিদের ৩য় তলার নির্মাণ কাজ বন্ধ করে দেয়।
এ সময় তারা নির্মাণ-শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং নির্মাণ-সামগ্রী সরিয়ে দিয়েছে। একই সঙ্গে তারা মসজিদটি অবিলম্বে বন্ধ করারও দাবি তুলেছে।
ভিডিও: https://archive.org/details/construction-and-renovation-of-a-mosque-in-dehradun-uttarakhand-india

