
আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে নির্মাণাধীন আরঘান্দি ট্রান্সপোর্ট টার্মিনাল মহাপ্রকল্পের কাজ পরিদর্শন করেছেন উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনী বারাদার হাফিযাহুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীলগণ।
ইমারাতে ইসলামিয়ার দেশীয় অর্থায়নে প্রায় ৯০০ জেরিব জমির উপর নির্মাণাধীন এই মেগা প্রজেক্ট গজনী, কান্দাহারসহ দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশসমূহে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীসাধারণের দুর্ভোগ দীর্ঘমেয়াদে লাঘব করবে বলে আশা করা হচ্ছে।


