
ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয় বলে মন্তব্য করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রতিমন্ত্রী এ মন্তব্য করে।
এসময় প্রতিমন্ত্রী বলেছে, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন।’
এলজিইডির অধীনে বর্তমানে ১লাখ ২০ হাজার হাজার কোটি টাকার কাজ চলমান ও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানায় প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী শাহে আলমের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই তার বক্তব্যকে ‘ঘুষের নতুন সংজ্ঞা’ আখ্যা দিয়েছেন। তাদের মতে, ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণকে বৈধতা দেওয়ার এমন বক্তব্য সরকারি দপ্তরে ঘুষ ও কমিশন-বাণিজ্যের সংস্কৃতিকে পরোক্ষভাবে উৎসাহিত করা হচ্ছে।
অনেকের মতে, চাকরিজীবনের শুরুতেই নবীন প্রকৌশলীদের প্রশিক্ষণ কর্মশালায় তাদের সততা, পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতার শিক্ষা দেওয়ার কথা। সেখানে একজন প্রতিমন্ত্রী হয়ে নবীন কর্মকর্তাদের চাকরিজীবনের শুরুতেই অনৈতিক চর্চাকে প্রশ্রয় দিচ্ছে।
তথ্যসূত্র:
১। ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম
– https://tinyurl.com/3xhhkr44


