
ভারতে আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জ-রাঙামাটি এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছিল উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। সম্প্রতি উচ্ছেদকৃত মসজিদটির ধ্বংসাবশেষের মধ্যেই স্থানীয় মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাঙা ইট, কংক্রিটের টুকরা ও মসজিদের ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। মসজিদটি ধ্বংস করা হলেও তারা নামাজ বন্ধ করেননি। অভিযানে মসজিদটির পাশের একটি মাদ্রাসাও গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।
গত ১ নভেম্বর থেকে আসামজুড়ে উচ্ছেদ অভিযানে ৪ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন। অন্তত ৭৫০টি পরিবারের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ভুক্তভোগীদের অধিকাংশই বাঙালি মুসলমান।
হিসাব অনুযায়ী, ৫০টির বেশি বুলডোজার ও খননযন্ত্র ব্যবহার করে প্রায় ৬৫০ বিঘা জমি থেকে মুসলিমদের ঘরবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
মুসলিমদের ধর্মীয় স্থাপনা ধ্বংস করতে আসাম হিন্দুত্ববাদী সরকারের উচ্ছেদ অভিযান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর, জীবিকা ও ধর্মীয় স্থাপনার ওপর এসব অভিযানের নেতিবাচক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিডিও লিংক: https://archive.org/details/prayers-offered-at-demolished-mosques-in-assam
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mu7nrh8p


