আসামে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ অভিযানকে ‘ঘর পরিষ্কার’ বলে ব্যঙ্গ করেছে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

0
0

রবিবার (৮ নভেম্বর) চলমান উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আসামের লাখিমপুরে আরও একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। ওই সময় জেসিবি খননযন্ত্র দিয়ে কংক্রিটের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

উগ্র হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, এক মুসলিম ব্যক্তি অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন। তার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এ ঘটনাকে দীপাবলির আগে ‘ঘর কি সাফাই’ বা ঘর পরিষ্কার বলে ব্যঙ্গ করেছে হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী।

বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য ড. মোহাম্মদ জাওয়াইদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ক্ষমতায় কেউ চিরদিন স্থায়ী হয়না। কোনো পদও চিরস্থায়ী নয়। কিন্তু নিরপরাধ মানুষের ওপর যে কষ্ট চাপিয়ে দেওয়া হচ্ছে, তার ক্ষত প্রজন্মের পর প্রজন্ম বয়ে বেড়াতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর মুসলিম বিদ্বেষমূলক বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তাদের মতে, এ ধরনের বক্তব্য কোনো বিচ্ছিন্ন উগ্রবাদীর কাছ থেকে আসেনি। খোদ আসামের মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছে।

অনেক ব্যবহারকারী আসামের ঘটনার সঙ্গে গাজার পরিস্থিতির তুলনা করেছেন। ইসরায়েলের হামলায় গাজায় বাড়িঘর, মসজিদ ও অন্যান্য বেসামরিক স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তাদের মতে, আসামে মসজিদের ধ্বংসস্তূপের মধ্যে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য গাজার এমন পরিস্থিতির কথাই স্মরণ করিয়ে দেয়।

ভিডিও লিংক: https://archive.org/details/assams-eviction-drive-calls-for-house-cleaning


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mu7nrh8p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাসোতে একদিনের ব্যবধানে ৫টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম প্রতিরোধ যোদ্ধারা
পরবর্তী নিবন্ধরাজধানীসহ দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণ, একাধিক বাসে আগুন, প্রশাসনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন