মিরপুর শাহ আলী থানার সামনে পার্কিং করা বাসে আগুন দিলো আওয়ামী দুর্বৃত্তরা, পুলিশের নিস্ক্রিয় ভূমিকা নিয়ে উদ্বেগ

0
0

রাজধানীর মিরপুরে শাহ আলী থানার সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক একটার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে জানায়, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। চিড়িয়াখানা সিটি পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষনে দেখা যায়, চিড়িয়াখানা সিটি পরিবহনের অনেকগুলো বাস পার্কিং করা ছিল। এর মাঝে একটি বাস দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এরপর ওই গাড়ির পাশে থাকা বেশ কয়েকটি বাস দ্রুত সরিয়ে নেয়া হয়।

রাজধানীতে আওয়ামী সন্ত্রাসীদের একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছেই। বিশেষ করে থানার সামনে পার্কিং করা বাসে এমন ঘটনা পুলিশের নিরাপত্তাব্যবস্থা ও অপরাধ দমনে তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছে। সিসিটিভি ক্যামেরায় অগ্নিসংযোগের দৃশ্য ধরা পড়লেও জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের কার্যকর পদক্ষেপ কতটা দৃশ্যমান, তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে।


তথ্যসূত্র:
১। মিরপুর চিড়িয়াখানার সামনে পার্কিং করা বাসে আগুন
– https://tinyurl.com/5cvupdtm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআসামে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন কর্তৃক উচ্ছেদকৃত মসজিদের ধ্বংসাবশেষের মধ্যেই মুসল্লিদের নামাজ আদায়
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাবলিক টয়লেটে সন্তান প্রসব করে নবজাতককে কমোডে ফেলে পালিয়ে গেল স্কুল পড়ুয়া কিশোরী!