
গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত এই ৩ মাসে ভারতের ছয় রাজ্যে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় বাহিনীর হাতে অন্তত আরও ৮ মুসলিম নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ এবং পাঁচজন পুলিশ হেফাজত তথা কারাগারে নিহত বা মারা গেছেন। এ নিয়ে ২০২৬ সালে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত মুসলিমের সংখ্যা বেড়ে অন্তত ২৭ জনে দাঁড়িয়েছে। সাউথ এশিয়া জাস্টিস ক্যাম্পেইনের (SAJC) ইন্ডিয়া পারসিকিউশন ট্র্যাকার (IPT) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে চারটি রাজ্যে সরকারি বাহিনী ছাড়াও উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলায় অন্তত ৮ মুসলিম নিহত হয়েছেন।
পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। এই দুই রাজ্যে তিনজন করে নিহত হয়েছেন। চলতি বছর শেষ হতে এখনও দুই মাস বাকি রয়েছে, কিন্তু এরই মধ্যে ২০২৬ সাল মুসলিমদের বিরুদ্ধে পরিচালিত নির্বিচার হত্যাকাণ্ডের জন্য সবচেয়ে ভয়াবহ বছরে পরিণত হয়েছে।
প্রতিবেদনে নথিভুক্ত ১৪৬টি মুসলিম বিদ্বেষমূলক অপরাধের মধ্যে ১০৩টিই ঘটেছে উত্তর প্রদেশে। রাজ্যটিতে বিধানসভা নির্বাচন সামনে রেখে মুসলিমদের ওপর সহিংসতা বেড়েছে। একই সঙ্গে কঠোর পুলিশি ব্যবস্থা এবং মুসলিমবিরোধী বক্তব্যের বিস্তার ঘটেছে।
উত্তর প্রদেশে কথিত গরু-সংক্রান্ত আইন প্রয়োগের অজুহাতে শতাধিক মুসলিম পুরুষকে গুলি করেছে হিন্দুত্ববাদী পুলিশ। নথিভুক্ত বিদ্বেষমূলক বক্তব্যের প্রায় অর্ধেক খোদ রাজ্যের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর দ্বারাই সংঘটিত হয়েছে।
অক্টোবরে প্রকাশিত রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে উত্তর প্রদেশে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে ৩১৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১১০ জন মুসলিম। অর্থাৎ নিহতদের প্রায় ৩৫ শতাংশ মুসলিম। যেখানে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ মুসলিম।
আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত অন্তত ১১৮ জন মুসলিম পুরুষকে গুলি করে আহত করেছে ভারতের হিন্দুত্ববাদী পুলিশ। এসব ঘটনায় আনুষ্ঠানিক গ্রেপ্তারের আগে সাধারণত পায়ে গুলি করা হয়। এগুলোর মধ্যে ১০৫টি ঘটেছে উত্তর প্রদেশে। আহতদের বেশির ভাগের বিরুদ্ধে কথিত গরু-সংক্রান্ত মামলা করা হয়েছে।
গত মাসে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২০ সাল থেকে উত্তর প্রদেশে গরু পাচারের অভিযোগ এনে পুলিশ প্রায় ৬৫০ জনকে গুলি করেছে। তাদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা গেছে, তাদের প্রায় ৯৩ শতাংশ মুসলিম।
মুসলিমদের গুলি চালাতে উৎসাহিত করতে পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করার ধারাবাহিকতাও অব্যাহত রয়েছে। গত ১৩ আগস্ট এমনই একটি ঘটনায় কেন্দ্রীয় তদন্তের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানায়, ওই ঘটনায় জড়িত ২৩ জন পুলিশ কর্মকর্তাকেই তাদের দৃষ্টিতে ‘ভালো কাজের’ জন্য পুরস্কৃত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mx9xrd2


