সোমালিয়ায় কি আফগানিস্তান পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে?

0
0

আল ফিরদাউস এর সম্পাদক মুহতারাম ইবরাহীম হাসান হাফিযাহুল্লাহ’র কলাম

সোমালিয়ার যুদ্ধ এখন ৩৫ বছরের পুরোনো, এখানে প্রতিটি পক্ষের পেছনেই কোনো না কোনো বিদেশি পৃষ্ঠপোষক রয়েছে। ১৯৯১ সালে সোমালিয়ায় গৃহযুদ্ধ এবং রাষ্ট্রকাঠামো ভেঙে পড়ার বছরই সোমালিল্যান্ড আলাদা হয়ে যায়। পুন্টল্যান্ড ১৯৯৮ সালে নিজের পথে চলে যায়। ২০০৬ সালে আমেরিকার সাথে মিলে ইথিওপিয়ার আক্রমণের কারণে দেশের জনগণের সমর্থিত ইসলামি শাসনের পতন হয়। এরপর প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের কার্যক্রম বৃদ্ধি পায়, যারা এখন দেশের প্রায় এক-তৃতীয়াংশেরও বেশি ভূখণ্ডে প্রভাব ধরে রেখেছে।

সাম্প্রতিক সময়ে সোমালিয়া থেকে উগান্ডার সরে যাওয়া শুরু এবং ক্রুসেডার আফ্রিকান ইউনিয়ন মিশনের অর্থায়ন সংকট, আশ-শাবাবকে নতুন করে ভূখণ্ড বিজয়ের সুযোগ করে দিয়েছে। এই প্রেক্ষাপটে সোমালিয়ায় ২০২১ সালে আফগানিস্তানে ঘটে যাওয়া পশ্চিমা সমর্থিত সরকারের পতনের কথা মনে করিয়ে দিচ্ছে। মোগাদিশু সরকারের জন্য আসল প্রশ্ন হলো, বাইরের সহায়তা দিন দিন কমতে থাকায় মোগাদিশু সরকার বিভিন্ন প্রদেশ ও স্থানীয় শক্তিগুলোকে ঐক্যবদ্ধ রেখে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে কি না।

২০১১ সালে পশ্চিমাদের সহায়তায় আফ্রিকান ইউনিয়ন ও সোমালি বাহিনীর আগ্রাসনের মুখে হারাকাতুশ শাবাব যোদ্ধারা রাজধানী মোগাদিশু থেকে সম্পূর্ণভাবে সরে গিয়েছিল। তবে মোগাদিশুর ঠিক বাইরের অঞ্চলগুলোতে প্রতিরোধ যোদ্ধারা তাদের উপস্থিতি অব্যাহত রেখেছিল। আশ-শাবাব ২০২৫ সালে এসকল অঞ্চলে তার প্রভাব বাড়ানোর পর জাতীয় ও আন্তর্জাতিক সূত্রগুলো মোগাদিশু কাবুলের মতো পড়ে যাবে কি না, তা নিয়ে আলোচনা শুরু করে। এক বছর পর এই সম্ভাবনা আবার সামনে এসেছে, কারণ রাজধানী মোগাদিশুতে পশ্চিমা সমর্থিত সরকারের দখলদারিত্ব টিকিয়ে রাখতে অবদান রাখা উগান্ডান বাহিনী দেশ থেকে চলে যেতে শুরু করেছে।

উগান্ডা সরে যাচ্ছে, যুক্তরাষ্ট্র বালেডোগলে থেকে চলে গেছে

উগান্ডা ২০০৭ সাল থেকে আফ্রিকান ইউনিয়ন বাহিনীর নেতৃত্ব দিয়েছিল। কেনিয়া ২০১১ সালে দক্ষিণে নিজের সেনাবাহিনী পাঠায়, একই বছর তুরস্ক সাহায্য নিয়ে এসে পরে দেশের বন্দর দখল করে এবং ঘাঁটি গেড়ে বসে। আরব আমিরাত ২০১৬-১৭ সালে সোমালিল্যান্ড ও পুন্টল্যান্ডে বন্দর নেয়। অর্থাৎ আজকের প্রত্যাহার হঠাৎ ঘটছে না, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বিদেশি একাধিক শক্তির বোঝাপড়ার কাঠামোটি এখন ভাঙতে শুরু করেছে।

উগান্ডা ২ নভেম্বর সোমালিয়া থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু করেছে। প্রথমে যারা চলে গেছে, তারা মোগাদিশুর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় মোতায়েন ছিল। উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস মাগেজি জানান, আফ্রিকান ইউনিয়ন সোমালিয়া সাপোর্ট অ্যান্ড স্ট্যাবিলাইজেশন মিশন (AUSSOM) এর অধীনে থাকাসহ সব উগান্ডান সেনা ২০২৭ সালের শেষ নাগাদ দেশ ছেড়ে চলে যাবে।

রয়টার্সের খবরে, উগান্ডার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়, পশ্চিমা সমর্থিত মোগাদিশু সরকারকে টিকিয়ে রাখার এই মিশনে প্রায় ৪ হাজার ৫০০ উগান্ডান সেনা বর্তমানে সোমালিয়ায় দায়িত্ব পালন করছে।

উগান্ডান সেনাবাহিনী আশ-শাবাবের বিরুদ্ধে রাজধানী মোগাদিশুর পশ্চিম ও উত্তর-পশ্চিম ফ্রন্ট লাইন গঠন করছিল। তীব্র সংঘর্ষ হওয়া বারাভে, বুলো মারের, গোলওয়েন, কোরিওলি, জানালে, মুবারক, আওধেগলে, বারিরে, সাবিদ, ক্যানোল, লাফোলে, আফগোয়ে সহ অনেক বসতি ও তার আশপাশে উগান্ডান সেনাবাহিনী মোতায়েন ছিল। উগান্ডান সেনাবাহিনী সোমালিয়ায় বেসামরিকদের বিরুদ্ধে অনেক গণহত্যায় জড়িত ছিল, এরফলে আশ-শাবাবের প্রতিশোধমূলক অভিযানে উগান্ডা তার শত শত সেনা হারিয়েছে।

টাস্ক অ্যান্ড পারপাসের খবরে, মার্কিন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, মার্কিন সেনারা অক্টোবর মাসে বালেডোগলে সামরিক বিমান ঘাঁটি থেকে চলে গেছে। মার্কিন আফ্রিকা কমান্ডের (AFRICOM) উপ-কমান্ডার জন ব্রেনান ১০ নভেম্বর জানায়, বেশিরভাগ কর্মী মোগাদিশুতে স্থানান্তরিত হয়েছে। ব্রেনান সিদ্ধান্তের কারণ হিসেবে রানওয়ের অবনতি এবং মেরামতের খরচের কথা উল্লেখ করে।

বালেডোগলে প্রায় ১৪ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল। মার্কিন সামরিক সূত্রগুলো উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের প্রত্যাহার উগান্ডান বাহিনীর প্রত্যাহারের সঙ্গে একই সময়ে ঘটেছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৯ নম্বর সিদ্ধান্ত AUSSOM এর মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ায় এবং মিশনের ইউনিফর্মধারী কর্মীর সংখ্যা সর্বোচ্চ ১১ হাজার ৮২৬ নির্ধারণ করে। রয়টার্সের পর্যালোচনা করা ১ জুলাই তারিখের একটি কূটনৈতিক নোট অনুযায়ী, ওয়াশিংটন জানিয়েছে, মেয়াদ আবার বাড়ানোর বিষয়ে তারা আপত্তি করবে না, কিন্তু ২০২৭ সালে জাতিসংঘের লজিস্টিক ও অপারেশনাল সহায়তা অব্যাহত রাখার বিরোধিতা করবে। মিশনের খাদ্য, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও পরিবহন চাহিদা এই সহায়তা দিয়ে পূরণ হয়।

ইউরোপীয় ইউনিয়ন এপ্রিলে AUSSOM এর জন্য ৭৫ মিলিয়ন ইউরোর অতিরিক্ত সহায়তা ঘোষণা করে। এই অর্থ প্রধানত কর্মীদের বেতন, প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম এবং সংশ্লিষ্ট সেবার জন্য বরাদ্দ করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আফ্রিকান ইউনিয়ন শান্তি ও নিরাপত্তা পরিষদের সদস্যরা অক্টোবরে যৌথ বৈঠকে জোর দিয়ে বলে, মিশনের ধাপে ধাপে হস্তান্তরের জন্য অর্থায়ন ও লজিস্টিক সহায়তার উৎস নির্ধারণ করতে হবে।

জাতিসংঘের রাজনৈতিক মিশন (UNTMIS) মোগাদিশু সরকারের চাওয়া দুই বছরের পরিবর্তনের শেষে ৩১ অক্টোবর তার কার্যক্রম শেষ করে। জাতিসংঘ সোমালিয়া সাপোর্ট অফিস (UNSOS) AUSSOM এবং কিছু সোমালি নিরাপত্তা ইউনিটকে লজিস্টিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে।

অভ্যন্তরীণ সমস্যা: নির্বাচন সংকট ফ্রন্টে প্রতিফলিত হচ্ছে

মোগাদিশু প্রশাসন নানা অভ্যন্তরীণ সংকটেরও মুখোমুখি। সোমালিয়ার সুপ্রিম কোর্ট ৫ নভেম্বর রায় দেয়, প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদের মেয়াদ মে মাসে শেষ হয়ে গেছে এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কিন্তু মোগাদিশু সরকার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। নির্বাচন কমিশন সংসদ নির্বাচন ১৫ এপ্রিল ২০২৭ এবং প্রেসিডেন্ট নির্বাচন ১৫ মে ২০২৭ তারিখে করার পরিকল্পনা করেছিল। সরাসরি নির্বাচনে যাওয়ার জন্য করা সংবিধান পরিবর্তনের বিরোধিতা করে পুন্টল্যান্ড ও জুবাল্যান্ড মোগাদিশুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

এখানেই সবচেয়ে বড় মোড়। এক দশক ধরে তিক্ত প্রতিদ্বন্দ্বী মিশর আর তুরস্ক এখন মোগাদিশুতে একসাথে দাঁড়িয়েছে, আর আরব আমিরাত মোগাদিশুকে অমান্য করা অঞ্চলগুলোকে সমর্থন দিচ্ছে। মোগাদিশু ২০২৬ সালের জানুয়ারিতে আরব আমিরাতের সব চুক্তি বাতিল করেছে। অন্যদিকে ইসরায়েল ২০২৫ সালের ডিসেম্বরে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে, আর মিশর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সেনা পাঠিয়েছে। অর্থাৎ সংকটটা এখন আর শুধু মোগাদিশুর ভেতরের নয়, পৃষ্ঠপোষকদের মধ্যেও বিভাজনের সংকট দেখা দিয়েছে।

নির্বাচন বিরোধের মাঠের প্রতিফলন হিরান রাজ্যে দেখা যাচ্ছে। অতীতে মোগাদিশু প্রশাসনকে সমর্থন দেওয়া হাওয়াদলে গোত্রের সঙ্গে যুক্ত মিলিশিয়ারা সম্প্রতি আশ-শাবাবের সঙ্গে চুক্তি করে যুদ্ধ বন্ধ করেছে। অক্টোবর মাসের শুরুতে একই গোত্রের সঙ্গে যুক্ত প্রায় ২০০ মাকাওইসলি মিলিশিয়া হিরানের ফ্রন্ট লাইন থেকে সরে যায়। এরপর ৭ নভেম্বর ১৫০ সেনা হাওয়াদলে নেতার আহ্বানে বেলেদওয়েনে জড়ো হয়।

একই ধরনের বিচ্ছেদ দক্ষিণ-পশ্চিমেও ঘটছে। অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম প্রদেশের পুরোনো প্রশাসনের সঙ্গে যুক্ত লাফতাগিরিন মিলিশিয়া বাহিনী মোগাদিশু সরকারের নতুন প্রশাসনের সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং বায়দোয়ার আশপাশের বেশ কিছু এলাকা দখল করে নেয়। আশ-শাবাবও একই সময়ে এই অঞ্চলে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে ভারী আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে প্রতিরোধ যোদ্ধাদের এক অভিযানেই মোগাদিশু বাহিনীর ১১ শতাধিক সেনা হতাহতের শিকার হয়েছে।

মোগাদিশু বাহিনীর প্রদেশের ভেতরের ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়া, আশ-শাবাবের বিরুদ্ধে একই অঞ্চলে চালানো যুদ্ধে নতুন একটি ফ্রন্ট যোগ করেছে।

আশ-শাবাব ও কাবুল পরিস্থিতি

আশ-শাবাব যোদ্ধারা ২০২৫ সালের পাল্টা অভিযান শুরু করার পর, পূর্বে তাদের হাত ছাড়া হওয়া অধিকাংশ এলাকারই নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে। বিশেষ করে হিরান রাজ্যের গুরুত্বপূর্ণ মাহাস এবং মধ্য শাবেলির আদান ইয়াবালের মতো কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়েছেন এবং মাঠে মোগাদিশু বাহিনীর অর্জনগুলো উল্টে দিয়েছে। প্রতিরোধ বাহিনীটি মোগাদিশুর চারপাশের কৌশলগত গুরুত্বপূর্ণ অনেক বসতিরও নিয়ন্ত্রণ নিয়েছে। আশ-শাবাব পরে এসব বসতির কিছু কিছু স্থান থেকে সরে গেলেও এখনো এসব অঞ্চলের দরজায় অবস্থান করছে। মোগাদিশুর দিকে খোলা দরজা হিসেবে দেখা বালআদ, আফগোয়ে, বারিরে, আওধেগলে, মুবারক, জানালে এবং কোরিওলির মতো বসতিগুলো আশ-শাবাবের ক্রমাগত আক্রমণ ও অবরোধের মধ্যে রয়েছে।

সোমালিয়ার বর্তমান এই পরিস্থিতি আফগানিস্তানে ২০২১ সালে ঘটে যাওয়া পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে। বিদেশি বাহিনীর প্রত্যাহারের সঙ্গে সঙ্গে প্রভাব বাড়ানো তালিবান ২০২১ সালের আগস্টে দেশের ৩৪টি প্রাদেশিক কেন্দ্রের মধ্যে ৩৩টি দশ দিনের মধ্যে নিয়ন্ত্রণে নেয়। রাজধানী কাবুলও ১৫ আগস্ট বিজিত হয়। এই প্রক্রিয়ায় কাবুল প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন আবার ক্ষমতায় আসে।

সোমালিয়ায় বর্তমান সামরিক পরিস্থিতি আফগানিস্তান থেকে আংশিক ভিন্ন চিত্র দেখাচ্ছে। মোগাদিশু প্রশাসনের সামরিক সহায়তা একাধিক চ্যানেল থেকে আসছে এবং এই চ্যানেলগুলো আলাদা সময়সূচির সঙ্গে যুক্ত। তুরস্ক দ্বিপাক্ষিক চুক্তির আওতায় মোগাদিশু বাহিনীকে প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শ দিচ্ছে, সেই সাথে নতুন করে সেনা মোতায়েনর কথা ভাবছে। এছাড়া মিশর ও ইথিওপিয়া সরাসরি সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র মাঠে কম সেনা রাখলেও আশ-শাবাবকে লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞরা মনে করেন, ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত গুরুত্বের কারণে সোমালিয়া ছেড়ে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি কঠিন সিদ্ধান্ত হবে।

সোমালিয়ার ফেডারেল কাঠামোও সম্ভাব্য পতনের গতিপথ বদলে দেবে। সোমালিল্যান্ড, পুন্টল্যান্ড ও জুবাল্যান্ডের মতো অঞ্চলগুলোর নিজস্ব সামরিক বাহিনী রয়েছে। ইথিওপিয়া সীমান্তের অঞ্চলগুলোও মোগাদিশু প্রশাসনের সামরিক উপাদানের ওপর নয়, বরং ইথিওপিয়ান সেনাবাহিনীর ওপর নির্ভরশীল। এই কারণে রাজধানীতে ক্ষমতা পরিবর্তন হলেও দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু হবে।

একারণে আশ-শাবাব কয়েকটি ধাপের একটি কৌশল অনুসরণ করছে বলে মূল্যায়ন করা হচ্ছে। এই অনুযায়ী প্রতিরোধ যোদ্ধারা প্রথমে মাঠে যুদ্ধরত আফ্রিকান ইউনিয়ন বাহিনীর দুর্বল হওয়া ও সরে যাওয়ার অপেক্ষায় রয়েছে। দ্বিতীয় ধাপে মোগাদিশু ও তার আশপাশের এলাকাগুলোর উপর চাপ সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ যোদ্ধারা পশ্চিমা সমর্থিত বর্তমান প্রশাসনকে উৎখাত করার লক্ষ্যে কাজ করছে। তৃতীয় ধাপে দেশে থাকা অন্য সামরিক উপাদান, বিশেষ করে ইথিওপিয়া ও কেনিয়ান বাহিনী এবং স্থানীয় মিলিশিয়া ইউনিটগুলোকে নির্মূল করার চিন্তা রয়েছে। এই ধাপগুলো পেরিয়ে প্রতিরোধ যোদ্ধারা সোমালিয়ার কেন্দ্রীয় অঞ্চল থেকে বিচ্ছিন্ন বাকি অঞ্চলগুলোকেও একত্র করার মতো চিন্তা পোষণ করে।

এছাড়াও আশ-শাবাব সরাসরি নিয়ন্ত্রিত অঞ্চলের বাইরেও কার্যক্রম চালাতে পারার সক্ষমতা এবং ইচ্ছা রয়েছে। এটি মোগাদিশুর নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে প্রথম লক্ষ্যবস্তু হতে পারে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ৪টি রাজ্য, যেখানে আশ-শাবাব সক্রিয়ভাবে সামরিক কার্যক্রম পরিচালনা করছে এবং কেনিয়ান বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। দ্বিতীয় স্থানে রয়েছে সোমালি ভাষাভাষী ইথিওপিয়ার বিস্তীর্ণ ওরমিয়া অঞ্চল। অধিকৃত ওরমিয়া অঞ্চলের অসংখ্য যুবক শাবাবের কাতারে শামিল হয়ে শরিয়াহ্ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লড়াই করছে। এছাড়া ২০২৪-২৫ সালে শাবাব পাল্টা আক্রমণ শুরু করার সময় ইথিওপিয়ার অভ্যন্তরে ওরমিয়া অঞ্চলের প্রায় ৪৫ কিলোমিটার ভিতরে পর্যন্ত ‘আদ্দিস আবাবা’এর অনুগত বাহিনীকে তাড়া করেছিল এবং সাময়িক সময়ের জন্য এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছিল। এই অভিযানগুলো নিশ্চিত করে যে, ইথিওপিয়া অধিকৃত ওরমিয়া অঞ্চলে আশ-শাবাবের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আর শাবাব মুজাহিদদের এই উচ্চাকাঙ্খা আরও স্পষ্ট হয়ে উঠে তাদের মিডিয়া শাখা আল-কাতাইব ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সোমালিয়ার বৃহত্তর মানচিত্র থেকে, যেখানে দলটি বর্তমান মানচিত্রের পরিবর্তে কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ৪ রাজ্য, ইথিওপিয়ার বৃহত্তর ওরমিয়া অঞ্চল এবং জিবুতিকেও সোমালিয়ার মানচিত্রের সাথে একীভূত করেছে।

এদিকে সোমালিয়ার উত্তরের সোমালিল্যান্ড ও পুন্টল্যান্ড অঞ্চলের বুসাসু সহ কয়েকটি জেলায় আশ-শাবাবের সরাসরি উপস্থিতি রয়েছে। উত্তরের উক্ত ২টি অঞ্চল ছাড়া সোমালিয়ার মোট প্রায় ১০০টি জেলা কেন্দ্র রয়েছে। এর মধ্যে কমপক্ষে ২২টি জেলা কেন্দ্র আশ-শাবাবের নিয়ন্ত্রণে রয়েছে, এবং আরও ৪৫টিরও বেশি জেলা কেন্দ্র অবরুদ্ধ অবস্থায় রয়েছে। রাজধানী মোগাদিশু সহ অন্য জেলাগুলোও নিয়মিত হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। বর্তমানে সম্পূর্ণভাবে শাবাব নিয়ন্ত্রিত জেলা কেন্দ্রগুলো নিম্নরূপ:

– মধ্য জুবা রাজ্যের বুয়ালে, জিলিব ও সাকোও জেলা কেন্দ্র।
– নিম্ন জুবা রাজ্যের জামামে, বাধাধে ও জাগার জেলা কেন্দ্র।
– নিম্ন শাবেলি রাজ্যের কুরতুনওয়ারে ও সাবলালে জেলা কেন্দ্র।
– বাকোল রাজ্যের টায়েগ্লো ও রাবধুরে জেলা কেন্দ্র।
– জালাজদুদ রাজ্যের এল বুর, গালকাদ ও গাল হারারি জেলা কেন্দ্র।
– মধ্য শাবেলি রাজ্যের আদান ইয়াবাল, গামবোলে ও কাওসার জেলা কেন্দ্র।
– হিরান রাজ্যের মাহাস, মোকোকোরি, হাওয়াদলি, বুক আকাবলে, আলি গাদুদ ও আইল আলি জেলা কেন্দ্র, বুয়ালে জেলার কেন্দ্র এবং বুয়ালে শহর।

সোমালিয়া বর্তমানে ১৮টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত, যার একটি মধ্য জুবা রাজ্যের রাজধানী, যা আশ-শাবাবের নিয়ন্ত্রণে রয়েছে। অর্থাৎ আশ-শাবাব এই ১৮টি প্রশাসনিক অঞ্চলের রাজধানীর মধ্যে একটিকে নিয়ন্ত্রণ করছে এবং কমপক্ষে ১০টিকে সামরিক প্রভাবের মধ্যে রেখেছে।

রাজধানী মোগাদিশু এখন ধার করা বিদেশি সেনাবাহিনীর ওপর বেঁচে আছে, আর ইসরায়েল ব্যতিত বাহিরের কোনো রাষ্ট্রের স্বীকৃতি ছাড়াই সোমালিল্যান্ড একা পথে চলছে। এমন পরিস্থিতিতে আফ্রিকান ইউনিয়ন যদি প্রতিস্থাপন ছাড়াই চলে যায়, তাহলে আশ-শাবাবের পরবর্তী পদক্ষেপই হবে দেখার বিষয়।

হিরান ও দক্ষিণ-পশ্চিমের ঘটনাগুলো দেখাচ্ছে, সোমালিয়ায় মোগাদিশু প্রশাসনের কর্তৃত্ব অঞ্চলভিত্তিকভাবে ক্ষয়ে যাচ্ছে। কাবুলের মতো দ্রুত ভেঙে পড়ার ঝুঁকি বাড়বে, যদি AUSSOM বছরের শেষের পর লজিস্টিক সহায়তা হারায় এবং মোগাদিশু বাহিনী একই সময়ে প্রদেশ ও স্থানীয় শক্তিগুলোর সঙ্গে সহযোগিতা আরো দুর্বল হয়ে পড়ে।

এর প্রথম বাস্তব ইঙ্গিত হবে, উগান্ডান বাহিনী যে জায়গাগুলো ছেড়ে গেছে, সেখানের নিরাপত্তার দায়িত্ব নেওয়া বাহিনীগুলো তাদের দায়িত্ব কতটা ধরে রাখতে পারে তার উপর। কেননা বিদেশি সৈন্য প্রত্যাহারের ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে অনেক শহর ইতিপূর্বে আশ-শাবাব যোদ্ধারা বিজয় করে নিয়েছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকথিত লকডাউনে দেশের ২০ জেলায় আওয়ামী সন্ত্রাসীদের সহিংসতা