পশ্চিমবঙ্গের স্কুলে শুক্রবারে সাপ্তাহিক ছুটি নেই, এবার জুমার নামাজ পড়ার কারণে হিন্দুত্ববাদীদের হেনস্তার শিকার ৭ মুসলিম শিক্ষক

0
4

ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বলরামপুর হাই স্কুলে নির্ধারিত টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায় করতে যাওয়ায় সাত মুসলিম শিক্ষককে হেনস্তা করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু জাগরণ মঞ্চ’র কর্মীরা। একদিকে পশ্চিমবঙ্গের স্কুলে শুক্রবারের সাপ্তাহিক ছুটি নেই, পাশাপাশি টিফিনের বিরতিতে জুমার নামাজ আদায়ের মতো ন্যুনতম ধর্মীয় স্বাধীনতাও এখন কেড়ে নিতে চাইছে উগ্র হিন্দুত্ববাদীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বলরামপুর হাই স্কুলে পরীক্ষা চলছিল। বিদ্যালয়ের নির্ধারিত টিফিনের বিরতির সময় (দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট) ওই বিদ্যালয়ের সাতজন মুসলিম শিক্ষক প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত একটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। হিন্দু জাগরণ মঞ্চের নেতা মিঠুন সাহার নেতৃত্বে সংগঠনটির একদল উগ্রপন্থী কর্মী মুসলিম শিক্ষকদের লাঞ্ছিত করতে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। শিক্ষকরা নামাজ শেষে বিদ্যালয়ে ফিরে এলে তাদের ঘিরে ধরে কৈফিয়ত তলব করে উগ্রবাদীরা। পাশাপাশি তাদের চরমভাবে অপমান ও হেনস্তা করা হয়।

হেনস্তার শিকার শিক্ষক মকসেদুল হক জানান, তারা বিদ্যালয়ের ডিউটি বা পরীক্ষার কোনো ক্ষতি করেননি। নির্ধারিত টিফিনের বিরতিতেই তারা নামাজ আদায় করতে গিয়েছিলেন। তাছাড়া পরীক্ষার প্রতিটি হলে দুজন করে শিক্ষক দায়িত্বে ছিলেন। তাই বিকল্প ব্যবস্থা রেখেই বিরতির সময়ে তারা বাইরে গিয়েছেন। এতে পরীক্ষার শৃঙ্খলায় কোনো ব্যাঘাত ঘটেনি।

এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হিন্দুত্ববাদীদের সামনে হেনস্তার শিকার এক মুসলিম শিক্ষককে অসহায় অবস্থায় দেখা গেছে।

সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানিয়ে সমালোচকরা লিখেছেন, এটি একটি হৃদয়বিদারক দৃশ্য, যা হিন্দুত্ববাদী পশ্চিমবঙ্গে মুসলিমদের অসহায়ত্ব অবস্থার চিত্র ফুটিয়ে তুলেছে। মুসলিমদের জন্য শুক্রবার জুমার নামাজ আদায় করা একটি ফরজ ইবাদত। অথচ ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবারে কোনো সাপ্তাহিক ছুটি নেই, আর এখন টিফিনের বিরতিতেও নামাজ আদায়ে বাধা দেওয়া হচ্ছে।

নেটিজেনদের কেউ কেউ উল্লেখ করেন, আজ টিফিনের বিরতিতে জুমার নামাজ নিয়ে আপত্তি তোলা হচ্ছে, কাল হয়তো যেকোনো নামাজ পড়া নিয়েই আপত্তি তোলা হবে। পশ্চিমবঙ্গে মুসলিম শিক্ষক ও সরকারি চাকরিজীবীরা যে চরম নিরাপত্তাহীনতা ও বৈষম্যের শিকার হচ্ছেন, এই ঘটনাই তার বড় প্রমাণ।

ঘটনার পর ভুক্তভোগী মুসলিম শিক্ষক ও বিদ্যালয় পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে শাস্তির দাবি তুলেছে হিন্দু জাগরণ মঞ্চ। তবে সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীদের মতে, নির্ধারিত বিরতির সময়ে নামাজ আদায়ের কারণে শিক্ষকদের এভাবে প্রকাশ্যে হেনস্তা করা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের বহিরাগত উগ্রবাদী গোষ্ঠীর চাপের মুখে নতি স্বীকার করা উচিত নয়, একই সাথে উচিত হেনস্তার শিকার শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা।

ভিডিও লিংকঃ https://twitter.com/i/status/2126376059914600832


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3zuccfac

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোতে দীর্ঘবছর ধরে চলে আসা শুক্রবারের সাপ্তাহিক ছুটির নিয়ম বাতিল করেছে হিন্দুত্ববাদী সরকার
পরবর্তী নিবন্ধগাজীপুরে ইউএনওর বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তায় ককটেল বিস্ফোরণ করলো আওয়ামী সন্ত্রাসীরা