
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে মেঘলা পরিবহনের একটি বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের সানারপাড় ইউটার্ন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গাড়ির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও বাসে থাকা যাত্রীদের বরাতে গণমাধ্যম সূত্র জানায়, ঢাকা মেট্রো ব-১৫- ৪৬৬৮ নম্বরের মেঘলা পরিবহনের একটি বাস গাউছিয়া থেকে কলাবাগানের উদ্দেশে যাচ্ছিল। বাসটিতে প্রায় ১৬ জন যাত্রী ছিল। বাসটি চলার কিছুক্ষণ পর দুই যুবক বাসের পেছনের দিকে চলে যায়। এর দুই থেকে তিন মিনিট পর বাসের পেছনের অংশ থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় সবাই বাস থেকে নেমে যায়। আর ওই দুজন দ্রুত পালিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাসের হেলপার তানজিল গণমাধ্যমকে জানান, ১৬ জন যাত্রীসহ ঢাকার পথে যাওয়ার সময় সিদ্ধিরগঞ্জের ১০ তলাসংলগ্ন জায়গা থেকে দুজন যুবক বাসে উঠে পেছনের সিটে গিয়ে বসে। এরপর তারা ইউটার্নের সামনে এসে গাড়ি থেকে নামতেই আগুন ধরে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সবাই দ্রুত বাস থেকে নেমে যান।
তথ্যসূত্র:
১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন
– https://tinyurl.com/3vuk84jh


